এক্সপ্লোর

Birbhum: প্রাণ কাড়ল সেলফি, ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল পড়ুয়ার

Road Accident: জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিল ওই স্কুল পড়ুয়া। সেই সময়েই একটি ডাম্পার ধাক্কা মারে তাকে।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: সেলফি প্রাণ কাড়ল স্কুল পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার-বোলপুর রাজ্য সড়কে। 

কীভাবে দুর্ঘটনা:
স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিল ওই স্কুল পড়ুয়া। সেই সময়েই একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় ওই স্কুলছাত্র। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই কিশোরকে। নিহত স্কুলছাত্রের নাম শেখ সুমন। বয়স হয়েছিল ১৭ বছর। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বীরভূমের ইলামবাজার-বোলপুর রাজ্য সড়কে চৌপাহাড়ি জঙ্গলে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের খবর, ইলামবাজার থেকে দুই বন্ধুর সঙ্গে বোলপুরে যাওয়ার সময়, চৌপাহাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছিল ইলামবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া শেখ সুমন। পিছন থেকে ডাম্পার ধাক্কা মারায় গুরুতর আহত হয় ওই ছাত্র। পরে পুলিশ তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করা হয়। 

শেখ সুমনের বন্ধু শেখ রাউল এবং শেখ জুয়েল জানিয়েছে, ঘুরতে বেড়িয়েছিল তারা। তখনই ছবি তোলার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ডাম্পারটির চালক পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ।

সেলফি তুলতে গিয়ে বারবার দুর্ঘটনা:
সেলফি তুলতে গিয়ে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। চলতি মাসেই কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে ছিল এক সপ্তম শ্রেণির ছাত্র, আর এক মাধ্যমিক উত্তীর্ণ।

এই বছরেরই অক্টোবর মাসে কলকাতার নিমতলা ঘাটেও প্রায় একইরকম দুর্ঘটনায় তলিয়ে গিয়েছিলেন পাঁচ তরতাজা যুবক। নদীতে বান আসার সময় ঘাটের ধারে বসে গল্প করছিলেন তাঁরা। স্থানীয়দের দাবি ছিল, পাঁচজনেই মত্ত ছিলেন। বারবার সতর্ক করা হলেও তাঁরা ঘাটের পাশ থেকে সরে আসেননি। তার কিছুক্ষণ পরেই বানের তোড়ে ভেসে যান তাঁরা, পরে তলিয়ে যান। 

বারবার বিপজ্জনক ভাবে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটেছে। চলতি বছরের সেপ্টেম্বরে জলপাইগুড়িতে ঘটা ঘটনা আরও ভয়ানক। ময়াল সাপ গলায় পেঁচিয়ে সেলফি তুলতে গিয়ে প্রায় প্রাণ যেতে বসেছিল দুই যুবকের। মুরগি খেতে জলপাইগুড়ির এক বাড়িতে ঢুকে পড়েছিল প্রায় ১০ ফুট লম্বা ময়াল সাপ। আর সেই সাপ উদ্ধারের জন্য বন দফতর থেকে কর্মীরা না আসায়, কয়েকজন যুবক মিলে নিজেরাই ধরে ফেলেছিলেন সাপটিকে। এরপর সেই সাপ গলায় পেঁচিয়ে প্রায় দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে গয়েরকাটা রেঞ্জ অফিসের সামনে এসে হাজির হন তাঁরা। উল্লাসের সময় সাপটি পেঁচিয়ে ধরেছিল দুই জনকে। বনকর্মীরা কাছাকাছি থাকায় কোনওরকমে ছাড়ানো যায়।  

আরও পড়ুন:  ছাত্র মৃত্যুর ঘটনায় হাসপাতালে গেট আটকে বিক্ষোভ পড়ুয়াদের, হোঁচট পরিষেবায়

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Abhishek Banerjee : বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বিদেশ থেকে নিজের চোখের ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Dilip Ghosh:
Akhil Giri:
Sumit Roy News: জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? জোর তল্লাশি CID-র
ED Raid: APM চিটফান্ড মামলায় কলকাতার ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED
Nandigram TMC Candidate:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget