এক্সপ্লোর

Shantiniketan : শান্তিনিকেতনে অশান্তি, সোনাঝুরি হাটে বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা, ধস্তাধস্তি

Sonajhuri Hat : বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বোলপুর পুরসভা। এর আগেও একাধিকবার দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সোনাঝুরির হাট। 

ভাস্কর মুখোপাধ্যায় ও আবির ইসলাম, শান্তিনিকেতন : শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে (Sonajhuri Hat) বসাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা। রূপপুরের তৃণমূলের (TMC) প্রাক্তন অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা কয়েকজনকে জোর করে হাটে বসানোর চেষ্টা করেন। অভিযোগ তুলেছেন হাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এক ব্যবসায়ী। বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসা। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির ছেলে। 

শান্তিনিকেতনেই অশান্তি

সাতসকালে শান্তিনিকেতনেই অশান্তি। নেপথ্য কি রাজনৈতিক দ্বন্দ্ব? জোরাল হচ্ছে প্রশ্ন। হাটে দোকান বসানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। যার জেরে দুই ব্যবসায়ী গোষ্ঠীর বচসায় উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতনের (Shantiniketan) সোনাঝুরি হাট। হাট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এক ব্যবসায়ীর দাবি, হাটে বসতে গেলে কিছু নিয়ম মানতে হয়। কিন্তু বাইরে থেকে এসে জোর করে হাটে বসে পড়ছে অনেকে। আর এতে মদত দিচ্ছেন রূপপুরের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। এর প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায়। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শান্তিনিকেতন থানার পুলিশ। 

অভিযোগ-পাল্টা অভিযোগ

সোনাঝুরি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যবসায়ী ইনসান মল্লিক বলেছেন, 'নিয়ম না মেনে রূপপুরের তৃণমূলের (TMC) প্রাক্তন অঞ্চল সভাপতি কাজি নুরুল হুদা কয়েকজনকে জোর করে হাটে বসানোর চেষ্টা করেন।' পাল্টা তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির ছেলে কাজি রাহুল আমিন বলেছেন, 'আমরা নিয়ম মেনে আবেদন করেছিলাম হাট পরিচালন সমিতির কাছে। যাদের বসানো হচ্ছিল তাঁরা আদিবাসী। এই হাট তাদের জন্য।'

বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বোলপুর পুরসভা। তৃণমূল নেত্রী ও বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেছেন, 'আমরা বিষয়টি দেখছি। ঝামেলা এড়াতে ব্যবস্থা নেওয়া হবে।' এর আগেও একাধিকবার দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সোনাঝুরির হাট। 

অনুব্রত-র গ্রেফতারির পর বন্ধ হয়েছিল হাট

প্রতি শনিবার করে বসে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এই হাট আজকাল প্রায় সারা সপ্তাহই থাকে।  রবিবারও চলে হাট। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর, তার প্রতিবাদে সোনাঝুরির হাট বন্ধ রাখার ঘোষণা করেছিল হাট কমিটি। আগাম নোটিস না দিয়ে হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটকই বিরক্ত ! শুধু বীরভূম নয়, পর্যটকরা দূর--দূরান্ত থেকে আসে। কিন্তু সপ্তাহান্তের হাট বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই পর্যটকদের মন খারাপ।  অনুব্রত মণ্ডলের গ্রেফতার-পর্বে মাঝেমধ্যেই সোনাঝুরি হাট বন্ধ রেখে প্রতিবাদ চলবে বলে জানিয়েছিল হাট কমিটি। 

আরও পড়ুন- ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫

সেরা শিরোনাম

Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget