এক্সপ্লোর

Fake Call Centre Busted : ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫

Police : কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে বিদেশি নাগরিকদের তালিকা। IP লগস, আই ফোন সহ আরও কিছু সরঞ্জাম। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে CID। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রঞ্জিত সাউ, কলকাতা : বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ৫ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ ভুয়ো কল সেন্টার (Fake Call Centre) খুলে চালানো হচ্ছিল প্রতারণার কারবার। ওই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ (Police) সূত্রে খবর। 

প্রতারণা চক্রের পর্দাফাঁস

ফের শহরে ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা চক্রের পর্দাফাঁস। সল্টলেকের সেক্টর ফাইভে হানা CID-র। গ্রেফতার করা হল ৫ অভিযুক্তকে। পুলিশ সূত্রে দাবি, বিদেশি নাগরিকরাই (Foreigners) ছিলেন টার্গেট। পরিষেবা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। সল্টলেকের সেক্টর ফাইভে এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়ে কল সেন্টার খুলে বসেছিল অভিযুক্তরা। 

কীভাবে গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে অভিযুক্তদের অন্ধকার কারবারের হদিশ পায় CID। শুক্রবার রাতেই CID অফিসাররা হানা দেন কল সেন্টারে। পাকড়াও করা হয় ৫ জনকে। ধৃতদের নিয়ে যাওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ সূত্রে খবর, ভুয়ো কল সেন্টারের মালিক মহেশতলার বাসিন্দা শাহরুখ মহম্মদ। কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে বিদেশি নাগরিকদের তালিকা। IP লগস, আই ফোন সহ আরও কিছু সরঞ্জাম। এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে CID। 

সপ্তাহ দুয়েক আগেই, কলকাতায় ফের বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হয়েছিল। মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে প্রতারণার অভিযোগ ওঠে। সল্টলেকের কল সেন্টারে হানা দিয়ে মূল অভিযুক্ত সহ গ্রেফতার ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। কীভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল ধৃতরা? পুলিশ সূত্রে দাবি, ২৮ অগাস্ট প্রতারণার অভিযোগ দায়ের করেন একবালপুরের বাসিন্দা নুর আলম নামে এক ব্যক্তি। তাঁর দাবি, মোবাইল ফোনের টাওয়ার বসিয়ে মাসে ১৫ হাজার টাকা আয় করার টোপ দেয় অভিযুক্তরা। তারপর তাঁর ১৭টি অ্যাকাউন্ট থেকে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। 

পুলিস সূত্রে খবর, অভিযুক্তর মোবাইল ফোনের লোকেশন (mobile phone location) ট্র্যাক করে শুরু হয় তদন্ত। সল্টলেকে হদিশ পাওয়া যায় অভিযুক্তদের ভুয়ো কল সেন্টারের। সেখানে হানা দিয়ে গ্রেফতার করা হয় মনোজ গগৈ নামে মূল অভিযুক্তকে। মনোজকে জেরা করে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে। উদ্ধার করা হয় ১০০টি মোবাইল ফোন, ৩৩টি সিম কার্ড (Sim Card), ১২টি এটিএম কার্ড (ATM Card), ২টি ল্যাপটপ ও নগদ ৩৩ হাজার টাকা।

আরও পড়ুন- বাড়ি থেকে ডেকে নিয়ে গিলে গুলি করে খুন! মুর্শিদাবাদে বন্ধুকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget