এক্সপ্লোর

Birbhum: ময়ূরাক্ষীর বালি-মাটি যথেচ্ছ তোলায় নদীবাঁধের পাশে তৈরি হয়েছে জলাশয়, বিপদের আশঙ্কায় বিক্ষোভ স্থানীয়দের

অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে বালি কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে...

গোপাল চট্টোপাধ্যায়, সিউড়ি: মেশিন এনে চলছে বালি তোলা। রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে ময়ূরাক্ষী নদীবাঁধের বালি-মাটি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বীরভূমের সিউড়ির খটঙ্গা পঞ্চায়েতের বাসিন্দারা। বেআইনি কার্যকলাপ ঠেকাতে বিক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন।

নিয়ম মানার বালাই নেই। অভিযোগ, ময়ূরাক্ষী বাঁধের মাটি, বালি কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে। তার জেরে বাঁধের গায়ে তৈরি হয়েছে জলাশয়। 

বিপদ আসন্ন বুঝে এবার বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনা বীরভূমের সিউড়ির খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধান্য গ্রামের।

অবিলম্বে বালি-মাটি কাটা বন্ধের দাবিতে, মঙ্গলবার বালিঘাটে গিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। খটঙ্গার বাসিন্দা আহ্লাদ মণ্ডল বলেন, যা পরিস্থিতি আমরা ভয়ে আছি। বৃষ্টি-বন্যা হলে গ্রাম ভেসে যাবে। 

আরেক বাসিন্দা নুরুল ইসলাম বললেন, নদীর ভেতর থেকে, বাঁধের গা থেকে বালি-মাটি কেটে নিচ্ছে। বাঁধ আলগা হয়ে খাল হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ বিষয়টা দেখুক।

বিক্ষোবের মুখে পুড়ে বালিখাদানের ম্যানেজারের সাফাই, বালি তুলছে বহিরাগতরা। বালিঘাট ম্যানেজার শেখ পিয়ারুল বলেন, বহিরাগতরা এসে বালি তুলেছে। খাল তৈরি হয়েছে। খাল বুজিয়ে দেব। 

কিন্তু  সবার চোখের সামনে থেকে কী করে বালি তুলে নিচ্ছে বহিরাগতরা? কী করছে প্রশাসন? প্রশ্নের মুখে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। সিউড়ি-১ নম্বর ব্লকের বিডিও শিবাশিস সরকার বলেন, বিষয়টি নজরে এসেছে। অভিযোগ পেয়েছি। আমরা ইরিগেশনের অ্যাস্টিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছে। যৌথ দল বিষয়টি দেখবে। কেউ দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই কাজ আইন বিরুদ্ধে।

আশ্বাস নয়, গ্রামবাসী চাইছেন অবিলম্বে ব্যবস্থা নিক প্রশাসন। কারণ, বাঁধের ক্ষতি হলে বড় বিপদের মুখে পড়েবন তাঁরাই।

বীরভূমে যখন বেআইনি বালি-মাটি তোলার দাপাদাপি, সেখানে উত্তর ২৪ পরগনায় রাতারাতি 'চুরি' হয়ে যাচ্ছে নদী। অভিযোগ, নদীর চরে গড়ে উঠছে ঘর-বাড়ি। নদীর মধ্যেই চলছে ভেড়ি বানিয়ে মাছচাষ। স্থানীয়দের অভিযোগ, সব দেখেও উদাসীন প্রশাসন। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিডিও।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সুদ সহ আদায় করব, ৩ গুণ টাকা আদায় করব'... কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?
'সুদ সহ আদায় করব, ৩ গুণ টাকা আদায় করব'... কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর?
হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এ ন্যাপথার পাইপ থেকে ধরল বিধ্বংসী আগুন, বড় ক্ষতির আশঙ্কা
হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এ ন্যাপথার পাইপ থেকে ধরল বিধ্বংসী আগুন, বড় ক্ষতির আশঙ্কা
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ গুন্ডা-দমন বিল, মুখ্যমন্ত্রী বলার পর কতটা আশ্বস্ত হলেন ? প্রতিক্রিয়া হিংসায় প্রিয়জনকে হারানো বঙ্গ কন্যাদের
বিধানসভায় পাশ গুন্ডা-দমন বিল, মুখ্যমন্ত্রী বলার পর কতটা আশ্বস্ত হয়েছেন ? প্রতিক্রিয়া হিংসায় প্রিয়জনকে হারানো বঙ্গ কন্যাদের
Weather Update: কমলা-হলুদ সতর্কতা, উদ্বেগ বাড়িয়ে আজ ফের ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ সতর্কতা, উদ্বেগ বাড়িয়ে আজ ফের ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

BJP Govt | এবার গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত, বিধানসভায় পাস হয়ে গেল গুন্ডা-দমন সংক্রান্ত ২টি বিল
WB Assembly News | বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল । পক্ষে ১৭৬, বিপক্ষে ৪১, ভোটাভুটিতে বিরত ২০
CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget