এক্সপ্লোর

Anubrata Mondal: পদ না পেলে অম্বল হবে, এমন মানুষ আমি নই: অনুব্রত মণ্ডল

Birbhum News: ২৬-এর বিধানসভা ভোটের আগে পুরোদমে মাঠে নেমে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া টিম।

কলকাতা: বীরভূমে (Birbhum News) তৃণমূলের জেলা সভাপতির পদ বিলুপ্ত হওয়ার পর, প্রথমবার বৈঠকে বসল কোর কমিটি। আর সেই বৈঠক শেষে অনুব্রত মণ্ডল স্পষ্ট করে দিলেন পদের লোভ তাঁর নেই। একইসঙ্গে দল ছাড়ছেন না বলেই স্পষ্ট করেন তিনি। 

বৈঠকে বসল কোর কমিটি: জেলা সভাপতির পদ প্রত্যাহারের পর, বীরভূমে প্রথমবার বৈঠকে বসল তৃণমূলের কোর কমিটি। ২৬-এর বিধানসভা ভোটের আগে পুরোদমে মাঠে নেমে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া টিম।  এদিন অনুব্রত মণ্ডল বলেন, "পদ না পেলে অম্বল হবে, এমন মানুষ আমি নই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন। পদের মায়া নেই। জেল যখন খেটেছি, তখন কোনওদিনই অন্য দলে যাব না। অন্য দলে গিয়ে জেল খাটতে হত না।'' অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, বৈঠক চলাকালীনই তাঁকে ফোন করে নির্ধারিত দিনেই মিছিল করার নির্দেশ দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার ৯ সদস্যের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের সাংসদ অসিত মাল, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ। যদিও বৈঠকে ছিলেন না বীরভূমের সাংসদ শতাব্দী রায়, এবং বোলপুরের বিধায়ক ও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রনাথ সিনহা। জেলা সভাপতির পদ তুলে দিলেও বীরভূমে তৃণমূলের চেয়ারপার্সন পদ তুলে দেয়নি শীর্ষ নেতৃত্ব। সেই পদে বহাল রয়েছেন রামপুরহাটের বিধায়ক ও কারামন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপার্সনদের তালিকা প্রকাশ হওয়ার পরই, বীরভূমে কোর কমিটির বৈঠক ডাকেন তিনি।

এদিকে, ২৫ মে রামপুরহাট, ২৬ মে বোলপুর ও ২৭ মে সিউড়িতে ৩টি বড় মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতির পদ, দল তুলে নেওয়ার পর প্রশ্ন উঠেছিল, তবে কি আর অনুব্রত মণ্ডলের ডাকা কর্মসূচির কোনও গুরুত্ব রইল? কিন্তু এদিন কোর কমিটির বৈঠকে অনুব্রতর ডাকা এই তিনটি কর্মসূচিতেই মান্যতা দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহল সূত্রে অবশ্য দাবি, এদিন বৈঠক চলাকালীন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন।  বীরভূমের তিনটি মহকুমায় অনুব্রত মণ্ডলের ডাকা মিছিল করার নির্দেশ দেন স্বয়ং দলনেত্রীই

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget