এক্সপ্লোর

Birbhum: অনুব্রতহীন বীরভূমে কর্মী সম্মেলন তৃণমূলের! দেওয়া হল কোন্দল মেটানোর বার্তা

Anubrata Mondal:সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিংহ, শতাব্দী রায়, কাজল সেখ-সহ জেলার কোর কমিটির অন্যান্য সদস্যরা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পাখির চোখ লোকসভা নির্বাচন। অনুব্রতহীন (Anubrata Mondal) বীরভূমে (Birbhum) তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। অনুব্রত জেলে বন্দি, সেই সময়েই সিউড়ির (Suri) ইন্ডোর স্টেডিয়ামে এবার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল।

একসময় তিনিই ছিলেন জেলায় দলের সর্বেসর্বা। তাঁর নির্দেশ করা দলের কোনও কাজ হতো না জেলায়। গোটা বীরভূমেই কার্যত একচেটিয়া রাজ করতেন অনুব্রত মণ্ডল। কিন্তু মাঝে বয়ে গিয়েছে অনেকটা সময়। গরুপাচার মামলায় অভিযুক্ত হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল, গ্রেফতার হয়েছেন তাঁর মেয়েও। আপাতত তিহাড় জেলে বন্দি অনুব্রত। এর আগে বীরভূমের জেলা কমিটি তৈরির করার সময় তাঁকেই জেলা সভাপতি পদে রাখা হয়েছিল। সম্প্রতি যে কমিটি তৈরি হয়েছে, তাতে জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডলের নাম ছিল না। ওই পদের উল্লেখই ছিল না। তার বদলে জেলায় দলের দায়িত্বে রাখা হয়েছে একটি কোর কমিটিকে। তখনই প্রশ্ন উঠেছিল যে তাহলে কি অনুব্রতকে ছাড়াই জেলা দলীয় সংগঠন গোছানোর পরিকল্পনা শুরু করল তৃণমূল। এবার দেখা গেল লোকসভা নির্বাচনের লক্ষ্যেই শুরু হয়ে গেল দলের সংগঠন গোছানোর কাজ।

সামনের বছরেই লোকসভা (Parliament Election) নির্বাচন হতে চলেছে। পঞ্চায়েত থেকে লোকসভা- অনুব্রতর হাতেই থাকত দল। তাঁর হাত ধরে বীরভূমে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন অনুব্রত। এবার তিনি জেলায় নেই। তাই তাঁকে ছাড়াই শুরু প্রস্তুতি। আর সেখানে বারবার দেওয়া হল কোন্দল মেটানোর বার্তা। সিউড়ির ইন্ডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করল তৃণমূল। উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিংহ, শতাব্দী রায়, কাজল সেখ-সহ জেলার কোর কমিটির অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন জেলা, ব্লক, বুথস্তরের একগুচ্ছ নেতা-কর্মী। সেখানে তৃণমূল নেতা কাজল শেখ বলেন, 'কোনও জায়গায় যদি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটাকে বসে মিটিয়ে দিতে হবে।' রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন সম্মেলনে। মানুষের সঙ্গে মিশে বুথ মজুবত করার নির্দেশ দেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 

প্রত্যেক ভোটের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করতেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি ভোটের আগে কীভাবে দলীয় নেতা-কর্মীদের চলতে হবে, সেই বার্তা দিতেন। সেই কায়দায় এবার জেলা কোর কমিটির উদ্যোগে সিউড়িতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। 

আরও পড়ুন: একলাফে কমল উত্তরবঙ্গের তাপমাত্রা, তুষারপাতের সম্ভাবনা কবে থেকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Brigade Rally : নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
PM Modi Brigade Rally : মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget