এক্সপ্লোর

Mamata Banerjee: বগটুইকাণ্ডের তদন্ত নিয়ে নবান্নে ঢুকেই ডিজিপি-কে ফোন মুখ্যমন্ত্রীর

Rampurhat Violence: রামপুরহাটে আগুনের ছবি ভাইরাল। তদন্তে ফরেন্সিক। মহার্ঘ জ্বালানি, নজর ঘোরাতে ছক। বিরোধীদের চক্রান্ত, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, কাল যাচ্ছি বগটুইতে।

কলকাতা: বগটুইকাণ্ডের (Birbhum Violence) তদন্ত নিয়ে নবান্নে (Nabanna) ঢুকেই ডিজিপি-কে (DGP) ফোন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের। খোঁজ নিলেন জ্ঞানবন্ত সিংহের কাছে। ডেকে পাঠালেন মুখ্য ও স্বরাষ্ট্রসচিবকে। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

এর আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করছি। ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে, না হচ্ছে না? এর চেয়ে ঢের বেশি ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে। অন্যের ঘরে দেশলাই জ্বালালে, নিজের ঘরেও তা উড়ে এসে পড়তে পারে। গ্যাস-পেট্রোলের দাম বাড়িয়েছে। যাতে কেউ কিছু না বলতে পারে, তাই এই ঘটনা ঘটাচ্ছে। রাজ্যপালের বাড়ি থেকে বলা হচ্ছে, এখানে-ওখানে গিয়ে রেড কর। গুরুত্বপূর্ণ পদে কাজ করেন, এমন অনেকেই আমাকে এমন অভিযোগ জানাচ্ছেন। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু দল ল্যাংচা খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি। কাল আমি রামপুরহাট যাব। আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। হাঁচলে-কাশলেও এখানে দেখছি আদালতে চলে যাচ্ছে।’

নৃশংস হত্যালীলার পর বগটুই গ্রামে যাওয়ার সময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসের মধ্যেই ব্রেকফাস্ট সারেন বিজেপি বিধায়করা। এরপর শক্তিগড়ে নেমে কেউ খান ল্যাংচা, কেউ আবার ডাবের জল। কেউ আবার শুধু চায়েই গলা ভেজান। যা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। ট্যুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

বগটুই গ্রামে নৃশংস হত্যালীলা ও তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনের খোঁজ চলছে। ধৃতদের মধ্যে নিহত তৃণমূল উপপ্রধানের এক ভাইও রয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে ফরেন্সিক দল।

প্রশ্ন উঠছে, বগটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের দাবি তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর এখনও থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়িঘর। আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।  

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget