এক্সপ্লোর

Birbhum Weather 28 Jun 2024: আজ থেকেই বর্ষা ঢুকছে বীরভূমে? কখন থেকে শুরু হবে বৃষ্টি?

Shantiniketan weather 28 Jun 2024: আগামী ২৪ ঘণ্টা রাজ্যে কমবেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

বীরভূম: বর্ষা কবে, এই প্রশ্নই এখন সবার মনে। দক্ষিণবঙ্গ দিন গুনছে বর্ষার অপেক্ষায়। অবশেষে সপ্তাহান্তে, শুক্রবারই কি রাজ্যে ঢুকছে বর্ষা? শুরু হবে বৃষ্টিপাত? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই খবর। আজ ২৮ জুন, শুক্রবার। আজ থেকে শুরু করে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যে কমবেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যান্য জেলার পাশাপাশি, আজ কেমন থাকবে বীরভূম ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়া? জেনে নেওয়া যাক। 

আজ বীরভূমের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির প্রভাবে সামান্য কমতে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিনই মেঘ থাকবে আকাশে। সকাল সাড়ে আটটা থেকে অল্পসল্প বৃষ্টি শুরু হতে পারে। বেলা সাড়ে ১০টা থেকে বাড়বে বৃষ্টি। এরপরে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল পেরিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল, রাতেও। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। ৩ কিলোমাটার বেগে চলতে পারে হাওয়া। 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ বীরভূমের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির প্রভাবে সামান্য কমতে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিনই মেঘ থাকবে আকাশে। সকাল সাড়ে আটটা থেকে অল্পসল্প বৃষ্টি শুরু হতে পারে। বেলা সাড়ে ১০টা থেকে বাড়বে বৃষ্টি। এরপরে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল পেরিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল, রাতেও। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। ৩ কিলোমাটার বেগে চলতে পারে হাওয়া। 

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৪.৫৫

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৬.৩০

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): আজ থেকে শুরু করে, আগামী ২৪ ঘণ্টা রাজ্যে কমবেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে এই কথা জানানো হয়েছে যে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরী হচ্ছে। যা এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে ভারী বৃষ্টির পরিমাণ। আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: Anant-Radhika Wedding: নিমন্ত্রণপত্রে বাজছে স্তোত্রপাঠ, সঙ্গে দামি উপহার.. অনন্ত-রাধিকার রাজকীয় ওয়েডিং কার্ডের ঝলক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget