এক্সপ্লোর

Birbhum Zilla Parishad:৩ থেকে নেমে ১১-তে, পঞ্চদশ অর্থ কমিশনের খরচের নিরিখে অবনমন বীরভূম জেলা পরিষদের

Birbhum News: ছিল প্রথম ৩-এ। নেমে এল ১১- য়। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে, অবনমন হল বীরভূম জেলা পরিষদের।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে, অবনমন হল বীরভূম জেলা পরিষদের। তৃতীয় থেকে একাদশে নেমে এল এই জেলা। ৫০ শতাংশ টাকাও খরচ করতে পারল না বীরভূম জেলা পরিষদ। 

অবনমন হল বীরভূম জেলা পরিষদের: ছিল প্রথম ৩-এ। নেমে এল ১১- য়। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে, অবনমন হল বীরভূম জেলা পরিষদের। ৫০ শতাংশ টাকাও খরচ করতে পারল না বীরভূম জেলা পরিষদ। ২০২৩ থেকে এই জেলা পরিষদের সভাপতি হয়েছেন কাজল শেখ। যিনি বীরভূমের রাজনীতিতে জেলা সভাপতি অনুব্রত-বিরোধী বলেই পরিচিত। অথচ, ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত এই জেলা পরিষদ অর্থ কমিনের টাকা খরচের নিরিখে ছিল তৃতীয় স্থানে। এমনকী একাধিকবার দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কারও পেয়েছে বীরভূম জেলা পরিষদ।                                                 

কিন্তু ১ বছরের মধ্য়ে এই অবনমনের কারণ কী? বীরভূম জেলা পরিষদের সভাধিপতী কাজল শেখ বলেন, "আমরা কোনও জায়গায় তোনও অংশে পিছিয়ে নেই। হয়ত কোনও জায়গায় কোনও দুষ্ট চক্র কাজ করছে। তারা কাজ করতে পারছে না বলে বদনাম করার চেষ্টা করছে।আঙুর ফল টক।'' তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, "বীরভূম জেলা পরিষদ পশ্চিমবঙ্গে এক নং এই ছিল। চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে ছিল। ১১নং এই নেমে এসেছে এটা দুঃখের বিষয়।''

পঞ্চদশ অর্থ কমিনের টাকা খরচের নিরিখে একেবারে শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, এবং তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং জেলা পরিষদ। এই আবহেই গত ২ বারের বীরভূম জেলা সভাধিপতি বিভাস রায়চৌধুরীর বক্তব্যে আবার ইঙ্গিতপূর্ণভাবে উঠে এসেছে টিম ওয়ার্কের কথা। তাঁর কথায়, "পঞ্চাশ শতাংশ কাজ হয়নি এটা অভিপ্রেত নয়। অনুব্রত মন্ডলের প্রচেষ্টায় বীরভূম টিম, জেলা পরিষদের টিম নিয়ে কাজ করেছি। এখন সেই টিম নেই।'' জেলাশাসক বিধান রায় অবশ্য বলছেন, "কাজের অগ্রগতি কখনও কখনও কম-বেশি হয়। যেটুকু খামতি আছে তা ঠিক করতে বিভিন্ন রিভিউ মিটিংয়ে বলা হয়েছে।''

আরও পড়ুন: Kalyani Expressway: কমছে দূরত্ব, কল্যাণীর আরও কাছে কলকাতা; জোরকদমে চলছে রাস্তা তৈরির কাজ

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget