এক্সপ্লোর

Birbhum: একুশ শতকেও কুসংস্কারের অন্ধকার, ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ

একুশ শতকেও কুসংস্কারের গাঢ় অন্ধকার। দীর্ঘদিন ধরে চলে আসা কুসংস্কারের হাঁড়িকাঠে ফের বলি জোড়া নিরপরাধ প্রাণ।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ফের মধ্যযুগীয় কুসংস্কারের ছায়া! বীরভূমের সাঁইথিয়ায় ডাইনি অপবাদে এক দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য পাশের গ্রামের শ্মশানে গিয়ে দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা। অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ গ্রমবাসীদের। ঘটনায় জড়িত সন্দেহে মৃতদের গ্রামের মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ।

ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ: একুশ শতকেও কুসংস্কারের গাঢ় অন্ধকার। দীর্ঘদিন ধরে চলে আসা কুসংস্কারের হাঁড়িকাঠে ফের বলি জোড়া নিরপরাধ প্রাণ। ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে খুন করে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ। গ্রামের বাসিন্দাদের প্রতিবাদের মুখে ভেস্তে গেল পরিকল্পনা। অন্ধ বিশ্বাসের থাবা বীরভূমের সাঁইথিয়া থানার নওয়াপাড়ায়। ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। অভিযোগ, গ্রামে এক ব্যক্তির মৃত্যুর জন্য ওই দম্পতিকে দায়ী করে ডাইনি অপবাদ দেন মোড়ল ও তাঁর সঙ্গীরা। শুক্রবার দম্পতির বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম দম্পতিকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। শনিবার দু'জনেরই মৃত্যু হয়।

এরপর, মৃতদের পরিবারকে কিছু না জানিয়ে গ্রামের মোড়ল ও তাঁর লোকজন দেহগুলি নিয়ে যান পাশের বেনেডাঙা গ্রামের শ্মশানে। দেহ সৎকারে পরিবারের কেউ না থাকায় সন্দেহ হয় ওই গ্রামের বাসিন্দাদের। মোড়লকে আটকে রেখে খবর দেওয়া হয় সাঁইথিয়া থানায়। কিন্তু একুশ শতকের মাটিতে দাঁড়িয়েও কেন এই কুসংস্কারের অন্ধকার? কবে কাটবে এই অন্ধ বিশ্বাসের মেঘ? আর কত দিন লাগবে মধ্যযুগীয় এই কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি হতে?  সাঁইথিয়া থানার পুলিশ জানিয়েছে,এই ঘটনায় মোড়লসহ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। সাঁইথিয়ার বিডিও কৌশিক চৌধুরী জানিয়েছেন, ২১ শতকে এই ধরনের কুসংস্কার মেনে নেওয়া যায় না। দোষীদের কঠোর শাস্তি হবে। পাশাপাশি, গ্রামগুলিতে সচেতনতা বাড়াতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। গতকাল সকালে হাত-পা বাঁধা অবস্থায় স্ত্রীর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ থানার কুটির পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে এলাকারই যুবক জয়ন্ত সর্দারের সঙ্গে বিয়ে হয় দিপালী সর্দারের। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। আর সেই কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। মাঝেমধ্যে এসে জয়ন্ত তার স্ত্রীর সঙ্গে দেখা করতেন। শুক্রবারও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। অভিযোগ, স্ত্রীকে মারধর করেন জয়ন্ত। এদিন ধানের জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে মাজদিয়া স্টেশন থেকে কিছুটা দূরে স্বামী জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে রেল লাইনের ওপর থেকে। পুলিশের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করার পর স্বামী রেলের লাইনে গলা দিয়ে আত্মঘাতী হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।    

আরও পড়ুন: Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
Bolpur: অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর
অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget