এক্সপ্লোর

Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব

বনির মত অভিনেতাও তৃণমূলের দুর্নীতিতে জড়িয়ে গেছেন।' সায়নী ঘোষের বিরুদ্ধে ফ্ল্যাট-দুর্নীতির অভিযোগ হিরণের।

কলকাতা: তৃণমূলে দুর্নীতির ইস্যুতে হিরণের নিশানায় দেব-বনি-সায়নী। 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত। এনামুলের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। বনির মত অভিনেতাও তৃণমূলের দুর্নীতিতে জড়িয়ে গেছেন।' সায়নী ঘোষের বিরুদ্ধে ফ্ল্যাট-দুর্নীতির অভিযোগ হিরণের। 'টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত'। বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণের (Hiran Chatterjee)। 

হিরণের নিশানায় দেব-বনি-সায়নী: এদিন হিরণ বলেন, ঘাটালের সাংসদ দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত।  ৫ কোটি টাকা এনামুলের থেকে নিয়েছেন। বনি সেনগুপ্তর মতো একটা বাচ্চা ছেলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আদালতে বিচারক পর্যন্ত বলছেন, একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন সায়নী ঘোষ। মানুষ বুঝেছেন তৃণমূল মানে চোর। টলিউডের ৯০ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরেদের সঙ্গে জড়িত।

কী প্রতিক্রিয়া দেবের? 

দুর্নীতি ইস্যুতে বিজেপি বিধায়ক হিরণের নিশানায় তৃণমূল সাংসদ দেব, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও অভিনেতা বনি সেনগুপ্ত। এবিষয়ে ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন, হিরণের মন্তব্য তিনি কোনওরকম গুরুত্ব দিতে নারাজ।

টলিগঞ্জে ফিল্ম পাড়ায় নিজের সতীর্থর সম্পর্কে চাঁচাছোলা অভিযোগ করলেন অভিনেতা-বিধায়ক। এর আগেও দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায়। চলতি বছরই তিনি বলেন, "ইডিতে লুকিয়ে লুকিয়ে গেছিলেন। সিবিআইতে গেলেন। লিফটে করে উঠছেন, ঢুকছেন। তারপর তো দেখলাম খবর। গোপন সূত্রে খবর পেলাম, ৫ কোটি টাকা উনি ওনার অ্যাকাউন্টে নিয়েছেন। যদি এটা সত্যি হয়, তাহলে হয়ত মিঠুনদাকে টাকা ফেরত দিতে হতে পারে। যদি সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওনার পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক। ' তিনি আরও বলেন, ' দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। তাইজন্য তাঁকে সিবিআই ও ইডি ডেকে পাঠিয়েছে।''

আরও পড়ুন: Debangshu Bhattacharya: বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তালিকা তৈরি করছে TMC, ফেসবুকে পোস্ট দেবাংশুর

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, দাবি হাসিরানি রথের
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উপনির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রামে উপনির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, "এমন মার্জিনে, BJP জিতবে.."
Suvendu Adhikari : হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
হাসিরানি রথের মনোনয়নের পদ-যাত্রায় এসে নিহত চন্দ্রনাথ রথকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Durgapur News: দুর্গাপুরের বেনাচিতি বাজারে পচা খাবারের হদিশ
UPI Payment Update News : ২০০০-র বেশি UPI লেনদেনে অতিরিক্ত মাশুল! বড় ঘোষণা অর্থ মন্ত্রকের
Enforcement Branch: যাদবপুরের বিজয়গড় বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
BJP News: নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা, রেজিনগরের শাখারভ
Ayushman Scheme: রাজ্যে আয়ুষ্মান প্রকল্পের ১মাস, ২৮ কোটির বেশি টাকার চিকিৎসায় উপকৃত বহু পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget