এক্সপ্লোর

Amit Shah: '৩৫ এর বেশি আসন BJP-কে দিন', লোকসভা ভোটের টার্গেট ঠিক করে দিলেন অমিত শাহ

Amit Shah on Lok Sabha Election 2024 in Birbhum: ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে, সিউড়ির সভায় ঝড় তুললেন অমিত শাহ।

বীরভূম: বছর ঘুরলেই লোকসভা ভোট। এদিন সিউড়ির সভায় এসে লোকসভায় বঙ্গ বিজেপির টার্গেট ঠিক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। '২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান', বলে আহ্বান অমিত শাহ-র।

লোকসভা ভোটের (LokSabha Election 2024) আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। মূলত, গত ১২ তারিখ কালিয়াগঞ্জে ঝড় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে চ্যালেঞ্জ ছুঁড়ে সেদিন তিনি বলেছিলেন, 'রায়গঞ্জ, কালিয়াগঞ্জ মিলে লোকসভায় দেড় লক্ষ বেশি ভোট পাব।' এদিন শাহ বলেন, 'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান', বলে আহ্বান অমিত শাহ-র।

এদিন শাহ স্পষ্ট করেন 'বাংলাকে সন্ত্রাস, অনুপ্রবেশমুক্ত করার একটাই রাস্তা, বিজেপি। ২০২৪-এ ৩৫টি আসন দিন, ২০২৫-র আগেই সরকার পড়ে যাবে। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে অত্যাচার, অনুপ্রবেশ, দুর্নীতি। বাংলায় যেভাবে দুর্নীতি চলছে, তার একমাত্র দাওয়াই বিজেপি।' রামনবমীর হিংসা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। তিনি আরও প্রশ্ন তুলে বলেন, 'বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না? তৃণমূলের তোষণের রাজনীতির জন্যই অশান্তি হয়েছে। মোদিকে ফের জেতান, রামনবমীর মিছিলে হামলা করার সাহস কেউ পাবে না।'

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে রামনবমীর মিছিল ঘিরে হাওড়া, হুগলি অশান্তির পর ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবপুর, ডালখোলা, রিষড়ায় দফায় দফায় অশান্তি। বঙ্গ বিজেপির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব। পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা করেনি তা জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, এমনই খবর সূত্রের। এ নিয়ে সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, সেখানে রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে। হিংসার জন্য তিনি মূলত রাজ্যের পুলিশ প্রশাসনকে দায়ি করেছেন। তার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি হনুমান জয়ন্তীর আগে হাইকোর্টের নির্দেশে অশান্তি এড়াতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়।

আরও পড়ুন, 'আপনার উপস্থিতি মনোবল বাড়ায়', শাহ-কে স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুদের

জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget