এক্সপ্লোর

Birbhum: বাবা-মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

বাঁশের আঘাতে মাথা ফাটে বৃদ্ধের।  

গোপাল চট্টোপাধ্যায়, সিউড়ি: ছেলের অত্যাচারে থানার দ্বারস্থ বাবা-মা। ঘটনা বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রামের। এক বৃদ্ধ দম্পতির অভিযোগ, তার ছোট ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার দ্বারস্থ হয়েছেন।

ওই বৃদ্ধ দম্পতি সাবিত্রী অঙ্কুর এবং ফনেস অঙ্কুর শুক্রবার সিউড়ি থানার দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ গতকাল, বৃহস্পতিবার রাতে তাঁদের ছোট ছেলে কাজল অংকুর বাড়িতে হাজির হন। তারপর তিনি ৬০ টাকা লোন নেবেন বলে জানান। ওই লোন তিনি নিতে চান তার বাবা-মায়ের নামে। কিন্তু লোনের কথা শুনে বেঁকে বসেন বাবা। অভিযোগ, বাবা মা রাজি না হওয়ায় বাঁশ লাঠি দিয়ে মারধর শুরু করা হয়। বাঁশের আঘাতে মাথা ফাটে বৃদ্ধের।  এই ঘটনার পর আজ তাঁরা সিউড়ি থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন: East Burdwan: করোনা সংক্রমণ রোধে বর্ধমান শহরে ফের কনটেইনমেন্ট জোন ঘোষণা জেলা প্রশাসনের

এদিকে, মত্ত অবস্থায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃতের নাম মৃত্যুঞ্জয় সাঁতরা। চাষবাসের কাজ করতেন। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুঞ্জয় ও তাঁর ছেলে উদয়ের(২৮) মধ্যে প্রায়ই গণ্ডগোল হত। 

ছেলে উদয় মাঝে মাঝে কাজ করলেও বেশীরভাগ সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। মৃত্যুঞ্জয়‌ও মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করতেন। সেই কারণে স্ত্রী পাশের বাড়িতে থাকতেন। গতকাল নেশাগ্রস্ত অবস্থায় বচসায় জড়ান বাবা ও ছেলে। গতকাল রাত ৮ টা নাগাদ বাবা ছেলে দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন উদয় ধারাল অস্ত্র নিয়ে বাবার ওপর চড়াও হয়ে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৪৮-এর ওই ব্যক্তির। এরপর রক্তমাখা কুড়ুল হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ছেলে। বাবাকে খুনের অভিযোগে রাতেই তাঁকে গ্রেফতার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ। উদয়নারায়ণপুরের থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Malda : 'সাতসকালে এত অলঙ্কার পরে কেন বেরিয়েছেন ?', পুলিশ পরিচয়ে বৃদ্ধার গয়না লুঠের অভিযোগ মালদায়

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
নেপালে মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা, ক্যাম্পাসে ABVP-র মিছিল; বাইরে প্রতিবাদে SFI
Nepal Flash Flood : নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১২৫০ পার! ত্রাণ শিবিরে হাহাকার, উদ্ধারকাজে তৎপরতা
Firhad Hakim News : ফিরহাদ হাকিমের সংস্থার নিউ আলিপুরের অফিসে তল্লাশি, সরগরম রাজ্য রাজনীতি | ABP
Abhishek Banerjee : অভিষেকের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার ৬, CCTV ফুটেজ ও এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য
RG Kar: 'পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও গ্রেফতার হয়েছে; এটা তো হওয়ারই ছিল', সোমনাথের গ্রেফতারির পর রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget