এক্সপ্লোর

Malda : 'সাতসকালে এত অলঙ্কার পরে কেন বেরিয়েছেন ?', পুলিশ পরিচয়ে বৃদ্ধার গয়না লুঠের অভিযোগ মালদায়

পুলিশকে অভিযোগে ওই বৃদ্ধা জানিয়েছেন, মোটরবাইকে করে চার যুবক এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় তাঁকে...

অভিজিৎ চৌধুরী, মালদা : সাতসকালে এক বৃদ্ধাকে পুলিশ পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠ করে পালানোর অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের জুবিলি রোড এলাকায় । এই ঘটনার পর ওই বৃদ্ধা চিৎকার শুরু করতেই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন সুমিত্রাদেবী আগারওয়ালা নামে ওই বৃদ্ধা । তাঁর বাড়ি জুবলি রোডে।

পুলিশকে অভিযোগে ওই বৃদ্ধা জানিয়েছেন, মোটরবাইকে করে চার যুবক এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় তাঁকে। সাতসকালে এত অলঙ্কার পরে কেন তিনি বাড়ি থেকে বেরিয়েছেন তা জানতে চায়। এজন্য ছিনতাই ও খুন হয়ে যেতে পারেন, এমন ভয় দেখিয়ে তাঁর শরীরে থাকা সোনার অলঙ্কার অভিযুক্তরা খুলে ফেলায়। এরপর তা নিয়ে চম্পট দেয়। 

ওই মহিলার হাতে একজোড়া তিন ভরি সোনার চূড়, আড়াই ভরি সোনার চেন, সোনার দুটি আংটি সহ লক্ষাধিক টাকার গয়না দুষ্কৃতীরা পুলিশ পরিচয় দিয়ে লুঠ করেছে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিন সকালে ওই মহিলা বাড়ি থেকে সামনেই এক গোয়ালার কাছ থেকে দুধ আনতে যাচ্ছিলেন। সেই সময় দুটি মোটরবাইকে চারজন অচেনা যুবক এসে ওই বৃদ্ধার সামনে দাঁড়ায়। তারপরেই এই গয়নাগুলি নিয়ে এলাকা থেকে চম্পট দেয়।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। ওইদিন সকালে বাগবাড়ি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘটনার তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget