এক্সপ্লোর

Anubrata Mondal : 'ভয়ঙ্কর খেলে দেব' থেকে 'পুলিশকে বোমা মারুন', এক নজরে অনুব্রতর হুমকি-নামা

অনুব্রত মণ্ডলও কোনও ভিলেনের থেকে কম ছিলেন না! আর তাঁর হুমকি-হুঁশিয়ারিও ছিল রাজ্য রাজনীতিতে ঝড় তোলার পক্ষে যথেষ্ট! 

সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের আগে, বোমা মারার হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তাঁর নানা হুমকি-হুঁশিয়ারি। বিরোধী থেকে পুলিশ কিংবা বিদ্বজ্জন। তাঁর নিশানা থেকে বাদ যাননি কেউই।

' তোমরা যদি মস্তান হও, আমি ডন...আর তুমি যদি মানুষ হও. আমিও মানুষ ' 
সিনেমায় তিনি পছন্দ করতেন ভিলেনদের! আওড়াতেন শোলের গব্বর সিংয়ের সংলাপ! তবে রাজনৈতিক বিরোধীদের কাছে অনুব্রত মণ্ডল কোনও ভিলেনের থেকে কম ছিলেন না! আর তাঁর হুমকি-হুঁশিয়ারিও ছিল রাজ্য রাজনীতিতে ঝড় তোলার পক্ষে যথেষ্ট! 

'পুলিশকে বোমা মারুন, বাড়িতে হামলা করুন... আমি বলছি বোমা মারতে'
অনুব্রত মণ্ডল নামটা প্রথম চর্চায় আসে, ২০১৩ সালে পঞ্চায়েত ভোটের আগে। কারণ ছিল তাঁর সেই হুমকি! যা এখনও কেউ ভুলতে পারেন না! তিনি বলেন, 'পুলিশকে বোমা মারুন, বাড়িতে হামলা করুন...'

' যে তাণ্ডবলীলা আমি খেলে দেব, ভয়ঙ্কর খেলে দেব আমি। কটা বাজে ঘরিতে? চারটে পনেরো। ৭টা পর্যন্ত সময় দিলাম। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনও কাহিনী শুনব না। '
বীরভূমে তাঁর দাপট ছিল এতটাই যে, পুলিশকেও রেয়াত করতেন না তৃণমূলের জেলা সভাপতি। DSP কাশীনাথ মিস্ত্রিকে হাতের ঘড়ি দেখিয়ে শাসিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল। কব্জি কেটে নেওয়া , চোখ উপড়ে নেওয়া, শুঁটিয়ে লাল করে দেওয়া , অনুব্রতর হুমকিতে বাদ যায়নি কিছুই! কখনও আবার দলীয় সভা থেকে বিক্ষুব্ধদের গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বলেছেন, সিপিএম চোখ দেখাবেন না, উপড়ে নেব...  । ইঁদুরের বাচ্চা, বিষ দিয়ে মারুন ।

 '  উনি নাকি বলছেন, আমাকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। আমি এখনও বলছি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। মিথ্যাবাদী কবি আমি নই।'
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে বীরভূমে বিরোধীদের দমিয়ে রাখার অভিযোগ উঠেছিল। তা নিয়ে ‘মুক্ত গণতন্ত্র’ নামক কবিতায় শঙ্খ ঘোষ লেখেন,
যথার্থ এই বীরভূমি-
উত্তাল ঢেউ পেরিয়ে এসে
পেয়েছি শেষ তীরভূমি-

দেখ্ খুলে তোর তিন নয়ন
রাস্তা জুড়ে খড়গ হাতে
দাঁড়িয়ে আছে উন্নয়ন।

সেই কবিতাকে কটাক্ষ করেই অনুব্রত বলেন,মিথ্যাবাদী কবি আমি নই।'

গত বিধানসভা ভোটে অনুব্রত মণ্ডল যে স্লোগান তুলেছিলেন, তা তো ভাইরাল হয়ে যায়। ‘খেলা হবে’ । এখন সেই অনুব্রত মণ্ডলই সিবিআইয়ের জালে। এই প্রেক্ষাপটে অনেকের মনে পড়ে যাচ্ছে, অনুব্রত মণ্ডলের এই মন্তব্য। 

 

 

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget