এক্সপ্লোর

Bankura News: নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাঁকুড়ার দুই বিজেপি বিধায়ক

এর আগে ২৬ ডিসেম্বর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপির চার বিধায়ক। গতকাল জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাঁরা জে পি নাড্ডা (JP Nadda), অমিত শাহকে চিঠি দেন।

বাঁকুড়া: জেলা নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাঁকুড়ার (Bankura) দুই বিদ্রোহী বিধায়ক। ফের বাড়ল জল্পনা। এর আগে ২৬ ডিসেম্বর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছাড়েন বিজেপির চার বিধায়ক। গতকাল জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তাঁরা জে পি নাড্ডা (JP Nadda), অমিত শাহকে চিঠি দেন। এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ও ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া। নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের বিষয়টিকে ব্যক্তিগত বলে দাবি করেছেন দুই বিধায়কই। তৃণমূলের কটাক্ষ, দল ছাড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন বিজেপি বিধায়করা। ওন্দার বিধায়ক দল ছাড়ছেন না বলে স্পষ্ট জানালেও, তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন ইন্দাসের বিধায়ক।

প্রয়াত মনোহর পর্রীকরের (Manohar Parrikar) ছেলে উৎপল পর্রীকরকে (Utpal Parrikar) ঘিরে গোয়া (Goa Polls 2022) বিজেপি-তে (BJP) পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে উঠছে। প্রকাশ্যে আবেদন একাধিক বার আবেদন জানানো সত্ত্বেও বাবার আসনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। এমন পরিস্থিতিতে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা চলছে, ঠিক সেই সময় নির্দল প্রার্থী হিসেবে উৎপলকে পানাজি থেকে সমর্থন করবেন বলে জানালেন গোয়ায় রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ (RSS)-এর প্রাক্তন প্রধান সুভাষ বেলিঙ্কর (Subhash Velingkar)। 

উল্লেখ্য, ২০১২ সালে গোয়া বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে জোট গড়ে জয়ী হয় বিজেপি। কিন্তু সেখানে সুভাষের পরামর্শ এবং সুপারিশ কার্যকর হচ্ছিল নাা। তাতে প্রকাশ্যেই তৎকালীন সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। তার জেরে সঙ্ঘ এবং গোয়ায় সঙ্ঘ প্রধানের পদ, দু’টিই হারাতে হয় সুভাষকে। তার পর গোয়া সুরক্ষা মঞ্চ নামের নিজের দল গঠন করেন তিনি। পানাজি আসনে উৎপলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বিজেপি-র অস্বস্তি বাড়ালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এর আগে, বিজেপি-র প্রাক্তন শরিক দল শিবসেনাও উৎপলকে সমর্থন করার কথা জানিয়েছিল। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘গোয়া নির্বাচনে লড়বেন কি না, তা উৎপল পর্রীকরের উপরই নির্ভর করছে। বিজেপি-কে গোয়ায় প্রতিষ্ঠিত করার পিছনে ওঁর পরিবারের অবদান অনস্বীকার্য। নির্দল প্রার্থী হিসেবে উৎপল ভোটে দাঁড়ালে, আমরা ওঁকে সমর্থন করব।’’

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget