এক্সপ্লোর

Birbhum: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান, দুবরাজপুরে উদ্ধার ৩৫টি তাজা বোমা

Birbhum News: দিন কয়েক ধরেই এই অভিযান চলছে। যেমন অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান। মালদার (Malda) ইংরেজবাজার (English Bazar) ও হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) বাজেয়াপ্ত হয় আগ্নেয়াস্ত্র।

এরশাদ আলম, বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আগ্নেয়াস্ত্র, বোমা, বন্দুক উদ্ধারের নির্দেশ দিতেই জেলায় জেলায় তৎপরতা বেড়েছে পুলিশের। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর বোমা ও সেই সঙ্গে বোমা তৈরির মশলা উদ্ধার করছে পুলিশ। এবার সেই তালিকায় নাম যোগ হল বীরভূমের (Birbhum) দুবরাজপুরে।

দুবরাজপুরে বোমা উদ্ধার

গোপন সূত্রে খবর মিলেছিল। তাতেই তল্লাশি চালিয়ে প্রায় ৩৫টি তাজা বোমা সমেত প্রায় ৩ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার সেকেন্দরপুরের শাল নদীর পাশে একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই বাড়ির পাশ থেকে প্রায় ৩৫টি তাজা বোমা উদ্ধার হয়। একইসঙ্গে প্রায় ৩ কেজি বোমা তৈরির বারুদও উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ।

তাজা বোমা ও বোমা তৈরির মশলা পাওয়ার পর রবিবার সকাল থেকে এলাকা ঘিরে রাখে পুলিশ। বম্ব স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।

পুলিশি তৎপরতায় বোমা উদ্ধার

দিন কয়েক ধরেই এই অভিযান চলছে। যেমন অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান। মালদার (Malda) ইংরেজবাজার (English Bazar) ও হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) বাজেয়াপ্ত হয় আগ্নেয়াস্ত্র। একই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের মেমারিতেও। রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডের পর, বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে রাজ্য পুলিশের ডিজিকে আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Bharat Bandh : কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বামপন্থীদের ডাকা ধর্মঘটের জেরে বিক্ষিপ্ত অশান্তি

মুখ্যমন্ত্রীর নির্দেশ

কিছুদিন আগেই রামপুরহাটকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে।মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পেয়েই জেলায় জেলায় অভিযানে নেমেছে পুলিশ।

অন্যদিকে গতকাল বাগান পরিষ্কার করতে গিয়ে বর্ধমান শহরে বোমা ফেটে জখম হন গৃহকর্তা। ঘটনাস্থলে যায় বম্ব ডিটেকশন স্কোয়াড। তল্লাশি চালায় পুলিশ কুকুর। বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget