এক্সপ্লোর

Bharat Bandh : কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বামপন্থীদের ডাকা ধর্মঘটের জেরে বিক্ষিপ্ত অশান্তি

মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে আজ ও কাল দেশজুড়ে ধর্মঘটের ডাক একইসঙ্গে টানা দু’দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটেরও ডাক

কলকাতা : মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে আজ ও কাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠন। সমর্থন জানিয়েছে একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। একইসঙ্গে টানা দু’দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। ফলে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দমদম মেট্রো স্টেশন

ধর্মঘটের সমর্থনে দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতৃত্বে জমায়েত। স্লোগান দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষকে ধর্মঘটের কারণ বোঝানোর চেষ্টা করেন ধর্মঘটিরা। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা। 

গোলপার্ক 

ধর্মঘটের সমর্থনে দমদম মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতৃত্বে জমায়েত। স্লোগান দেওয়ার পাশাপাশি, সাধারণ মানুষকে ধর্মঘটের কারণ বোঝানোর চেষ্টা করেন ধর্মঘটিরা। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা। 

যাদবপুর
যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে সুলেখা মোড় পর্যন্ত মিছিল করেন ধর্মঘটিরা। অশান্তি এড়াতে সঙ্গে পুলিশ রয়েছে। ধর্মঘটিদের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই মিছিলের ডাক। 


কোচবিহার
বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটে কোচবিহার শহরে রাস্তায় টায়ার জ্বালানো হয়। পরে পুলিশ গিয়ে নিভিয়ে দেয়। এরপর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডের সামনে বামপন্থীরা পিকেটিং শুরু করায় পুলিশের সঙ্গে বচসা বাধে। 

পশ্চিম মেদিনীপুর 
ধর্মঘটিরা অবরোধ করায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে শতাধিক গাড়ি। শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। 

ঘাটাল 
ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন সিপিএম কর্মীরা। আটকে পড়ে বহু গাড়ি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ।

বীরভূম
মোদি সরকারের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নীতির অভিযোগের পাশাপাশি রামপুরহাট হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন রামপুরহাট শহরে মিছিল করেন বাম কর্মী, সমর্থকরা। রামপুরহাট বেসরকারি বাস স্ট্যান্ডে সকাল থেকে বাস চলাচল করছে না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget