এক্সপ্লোর

Birbhum News: ঘরে ঢুকে ভাঙচুর, পুরভোটের আগে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জানলার কাচ ভেঙে চুরমার। উঠোন জুড়ে ছড়িয়ে কাচের টুকরো আর আধলা ইট। ঘর জুড়ে তাণ্ডবের চিহ্ন। পুরভোটের মুখে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়ায়। 

এরশাদ আলম, বীরভূম: পুরভোটের (Municipality Election) আগে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায় (Sanithiya) বিজেপি (BJP) নেতার বাড়িতে হামলা। দরজা ভেঙে ঘরে ঢুকে ভাঙচুর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। 

জানলার কাচ ভেঙে চুরমার। উঠোন জুড়ে ছড়িয়ে কাচের টুকরো আর আধলা ইট। ঘর জুড়ে তাণ্ডবের চিহ্ন। পুরভোটের মুখে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। 

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। সাঁইথিয়া পুরসভার নির্বাচন পরিচালন কমিটির সদস্য তিনি। বিজেপি নেতার বাড়ি সাঁইথিয়ার এক নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায়। 

আরও পড়ুন: Murshidabad TMC: মুশির্দাবাদে শাসক শিবিরেই কোন্দল, তৃণমূলের টিকিট না পাওয়ায় বিতর্ক চরমে

অভিযোগ, রবিবার রাত পৌনে এগারোটা নাগাদ প্রায় জনা কুড়ি দুষ্কৃতী বিজেপি নেতার বাড়ির সামনে চড়াও হয়ে ইট পাথর ছুড়তে শুরু করে। অভিযোগ, গ্রিলের গেটের হ্যাজবোল্ট ভেঙে ঘরের ভিতরে ঢুকে আসে কয়েকজন দুষ্কৃতী।তারপরই শুরু হয় ভাঙচুর। 

বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, রাতে এসে বলে বাইরে বেরো। না বেরনোয় লোহার দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। জানলা দরজার কাচ ভাঙা হয়।

রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হামলার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। যদিওঅভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। 

বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার কথায়, সাঁইথিয়া পুরসভা ভোটের আগে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখাতেই এই হামলা। প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা এসব করছে।

সাঁইথিয়া তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি দেবাশিস সাহা এ প্রসঙ্গে বলেন, এরকম কোনও ঘটনা ঘটে থাকলে তৃণমূল জড়িত নয়। বেশ কিছুদিন ধরে বিজেপির নেতাকর্মীরা তৃণমূলে যোগদান করছে। সেকারণে এই সব অভিযোগ। যতদূর জানি সরস্বতী পুজোর চাঁদা নিয়ে গণ্ডগোল। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি ১৬ ওয়ার্ডের সাঁইথিয়া পুরসভায় ভোটগ্রহণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

ভিডিও

Baruipur News | বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ২ | ABP Ananda LIVE
TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget