এক্সপ্লোর

Murshidabad TMC: মুশির্দাবাদে শাসক শিবিরেই কোন্দল, তৃণমূলের টিকিট না পাওয়ায় বিতর্ক চরমে

Murshidabad TMC Agitation: জেলা সভানেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব দিয়েছেন জেলা সভানেত্রী।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: দলবদল করা ১২ কাউন্সিলরের মধ্যে তৃণমূলের টিকিট পাননি সিংহভাগই। আর এই নিয়ে নবাবের শহর মুর্শিদাবাদে তৃণমূলের ক্ষোভ চরম আকার নিল। জেলা সভানেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব দিয়েছেন জেলা সভানেত্রী।

মুর্শিদাবাদ পুরসভার তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী বলেন, "২০১১ সাল থেকে জেলা সভাপতি শাওনি সিংহ রায়ের সঙ্গে আমার একটা বিরোধ আছে, এই বিরোধটাকে হয়তো এভাবে কার্যকর করছেন। তাই উনি সভাপতি হওয়ার পর আমার প্রশাসকের পদ গিয়েছে।" বিপ্লব চক্রবর্তী। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ পুরসভার বিদায়ী বোর্ডের চেয়ারম্যান। এবার তাঁর নাম নেই তৃণমূলের প্রার্থী তালিকায়। আর এই নিয়ে নবাবের জেলায় প্রকাশ্যে চলে এল শাসক কোন্দল।         

২০১৬ সালে বিপ্লব চক্রবর্তীর হাত ধরে, কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দেন ১২ জন কাউন্সিলর। এবার প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলবদলকারী ৮ জনের।  এর নেপথ্যে জেলা তৃণমূল সভানেত্রীর হাত দেখছেন মুর্শিদাবাদ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। এদিকে  তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, "ও যে ধরনের দুর্নীতি করেছে তার জন্য আগে ওই পদ থেকে সরিয়ে দিয়েছে। তাকে আবার কাউন্সিলর করার সুযোগ নিশ্চয়ই দেবে না।" 

আরও পড়ুন, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, দফায় দফায় বিটি রোড অবরোধ

প্রার্থী পদ নিয়ে তৃণমূলের অন্দরের ক্ষোভ সামনে চলে আসতেই খোঁচা দিয়েছে বিরোধীরা। বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিধায়ক ও সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, "ওদের প্রার্থী নিয়ে এত ঝামেলার কারণ গরীব মানুষের উন্নয়নের টাকা আত্মসাৎ করতে হবে। বিগত দিনে আমরা টাকা মেরে খেয়েছি এবারও মেরে খেতে হবে, এই মানসিকতা থেকে ঝামেলা।" 

সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘিরে, পুরভোটের মুখে শাসক দলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে মুর্শিদাবাদে।                          

 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget