এক্সপ্লোর

Bolpur : মাথায় পিস্তল ঠেকিয়ে ভূমি সংস্কার আধিকারিককে প্রাণনাশের হুমকির অভিযোগ !

BLLRO of Bolpur Threatened : বোলপুরের কালীমোহনপল্লিতে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার বিভাগের এই অফিস

আবির ইসলাম, বোলপুর : দ্রুত জমির রেকর্ড করে দিতে হবে। অন্যথা প্রাণনাশের হুমকির অভিযোগ ! ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দফতরে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী এক কর্মী জানান, জমি মাফিয়া দুই দুষ্কৃতী (Miscreants) হাতে পিস্তল নিয়ে আধিকারিকের ঘরে এসে চড়াও হয় ৷ রীতিমতো আতঙ্কিত দফতরের কর্মী ও আধিকারিকরা। 

কী অভিযোগ ?

বোলপুরের (Bolpur) কালীমোহনপল্লিতে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার বিভাগের এই অফিস। এদিন বিকেলে দুই দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে দফতরে চড়াও হয় বলে অভিযোগ। দফতরের কর্মীরা জানান, সটান ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায়ের (Officer Sanjay Roy) ঘরে ঢুকে যায় দুই দুষ্কৃতী। আধিকারিকে মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে কোনও একটি জমি রেকর্ড (Land Record) করে দেওয়ার হুমকি (Threat) দেয় ৷ রেকর্ড না হলে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বেরিয়ে যায় দুষ্কৃতীরা ৷ 

আরও পড়ুন ; বিতর্কের জের, বিভাগীয় প্রধানকে অপসারণের পর এবার বিলি হওয়া মার্কশিট ফেরাতে বিজ্ঞপ্তি

এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে । আধিকারিকদের বয়ান নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই দুই দুষ্কৃতী জমি মাফিয়া হিসেবে কুখ্যাত।

ঘটনা প্রসঙ্গে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় বলেন, "একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে চাইছি না। পুলিশকে খবর দেওয়ায় পুলিশ এসেছে ৷" 

দফতরের কর্মী তথা প্রত্যক্ষদর্শী বলেন, "দুই জনে এসেছিল। স্যারের মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে জমি রেকর্ড করে দিতে বলছিল। না দিলে ঝাঁঝরা করে দেব বলে হুমকি দেয় ৷ এই ঘটনা আগে ঘটেনি, আমরা খুবই আতঙ্কিত।"

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের নেতাকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget