এক্সপ্লোর

Visva-Bharati University: বিতর্কের জের, বিভাগীয় প্রধানকে অপসারণের পর এবার বিলি হওয়া মার্কশিট ফেরাতে বিজ্ঞপ্তি

পড়ুয়াদের হাতে নতুন মার্কশিট দেওয়া হবে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে। বিনয় ভবনে মার্কশিট-বিতর্কের জেরে এডুকেশনের বিভাগীয় প্রধান বেণুধর চিনারাকে আগেই সরিয়ে দেওয়া হয়।

আবির ইসলাম, বীরভূম: বিশ্বভারতীর বিনয় ভবনে মার্কশিটকাণ্ডের জের। বিভাগীয় প্রধানকে অপসারণের পর, এবার বিলি হওয়া মার্কশিট ফেরাতে বিজ্ঞপ্তি জারি। নোটিসে উল্লেখ, যাঁরা মার্কশিট পেয়েছিলেন, তাঁদের ৮ অগাস্টের মধ্যে তা বিনয় ভবনের প্রধানের কাছে জমা দিতে হবে। পড়ুয়াদের হাতে নতুন মার্কশিট দেওয়া হবে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে। বিনয় ভবনে মার্কশিট-বিতর্কের জেরে এডুকেশনের বিভাগীয় প্রধান বেণুধর চিনারাকে আগেই সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্বে বিনয় ভবনের অধ্যক্ষ। 

উল্লেখ্য, গত জুলাইতে কালী পুজো নিয়ে আলোচনা সভার আয়োজন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভাপতিত্ব করবেন খোদ উপাচার্য। ব্রাহ্ম উপাসনার পীঠস্থানে কালী পুজো নিয়ে আলোচনাসভা আয়োজনের বিষয়টি সামনে আসতেই শুরু হয় বিতর্ক। 

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালী নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কালী-বন্দনা পাশাপাশি সংসদ ভবনে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে বাংলার কালীপুজো নিয়ে খোঁজখবর। ২৮ জুলাই রাজ্য বিজেপির সদর দফতরের বাইরে মহিলা মোর্চার কালী পুজো। কালী নিয়ে চলা বিতর্ক এবং টানাপোড়েনের মধ্যেই এবার 

কালী পুজো নিয়ে আলোচনা সভার আয়োজন করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আলোচনাসভার নাম দেওয়া হয়েছে, The concept of Kali Workshop বা কালী পূজার ধারণা। এই হল সেই বিজ্ঞপ্তি। ২৫ জুলাই বিকেল চারটেয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে হবে এই আলোচনা সভা। তাতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী। কিন্তু ব্রাহ্ম উপাসনার পীঠস্থান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘কালী পুজোর ধারণা’ সংক্রান্ত আলোচনা সভার আয়োজনের খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক!

দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অবিলম্বে নিতে হবে অফলাইন পরীক্ষা (Offline Exam)। এই দাবিতে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের বিক্ষোভ। উপাচার্যের কাছে ইমেল (Email) মারফত্‍ ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা। এনিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

কী ঘটেছিল? ফের অশান্ত শান্তিকেতন। ছাত্র-বিক্ষোভে উত্তপ্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দরজা বন্ধ থাকায়, কেন্দ্রীয় অফিসের পিছন দিকে, টিনের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকেন বিক্ষোভকারীরা। পড়ুয়াদের দাবি, যে পরীক্ষাগুলি বাকি রয়েছে, অবিলম্বে অফলাইনে তা নিতে হবে। 

সূত্রের খবর, অনলাইন না অফলাইন, এই দোলাচলে, বিশ্বভারতীর প্রায় ৮টি ভবনের ফাইনাল সিমেস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে যায়। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা হবে। কিন্তু, তারপরও ১০ দিন হয়ে গেছে। এখনও পরীক্ষা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। আন্দোলনকারীদের দাবি, এর জেরে, অনিশ্চয়তার মুখে ফাইনাল সিমেস্টারের শতাধিক পড়ুয়া৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget