এক্সপ্লোর

বিশ্ববিদ্যালয়ের ৫০ মিটারের মধ্যে কোনও বিক্ষোভ নয়, বিশ্বভারতীকাণ্ডে কড়া নির্দেশ হাইকোর্টের

আর কোনও বিক্ষোভ নয়, প্রশাসনিক ভবনসহ সব তালা ভেঙে দিতে হবে, বিশ্বভারতীকাণ্ডে নির্দেশ হাইকোর্টের

সৌভিক মজুমদার, বীরভূম: সাত দিন ধরে চলা বিশ্বভারতীর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের। ৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে, উপাচার্যের বাড়ির সামনে মঞ্চ বেঁধে অবস্থানে বসেন ছাত্র-ছাত্রীদের একাংশ। সেই প্রেক্ষিতেই আজ কড়া নির্দেশ দিল হাইকোর্ট।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৫০ মিটারের মধ্যে কোনওরকম বিক্ষোভ করা যাবে না। আজ দুপুর ৩টে থেকে প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসস্থান সহ যেখানে যত তালা ঝোলানো ছিল, সব তালা ভেঙে দিতে হবে শান্তিনিকেতন থানাকে। আজ বিশ্বভারতীকাণ্ডে অন্তর্বর্তী এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, হাইকোর্ট নির্দেশে বলেছে, বিশ্বভারতীর কোনও কর্মীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়া যাবে না।

উপাচার্যের নিরাপত্তার জন্য ৩ জন পুলিশ কর্মীকে নিয়োগ করতে হবে। চালু করতে হবে বিশ্ববিদ্যালয় চত্বরের সমস্ত সিসি ক্যামেরা। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে শান্তিনিকেতন থানাকে আদালতে রিপোর্ট জমা দিতে বলেছে হাইকোর্ট। এছাড়াও বিশ্ববিদ্যালয় যাতে স্বাভাবিকভাবে চলে সেদিকে প্রশাসনকে কড়া নজর রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশে কলকাতা হাইকোর্টের মন্তব্য, 'এটা ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন নয়।’

উল্লেখ্য, বিশ্বভারতীকাণ্ডে বোলপুরের SDPO-র ভূমিকা নিয়ে বীরভূমের পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছেন উপাচার্যের মেয়ে। তিনি বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাটিকে এসএমএস-এ অভিযোগ করেন, গতকাল তাঁর বাবা অসুস্থ হয়ে পড়ার পর SDPO যে ভূমিকা নিয়েছেন, তা নিন্দনীয়। উপাচার্যের মেয়ের অভিযোগ, তাঁর কথার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।  তাঁর ববার চিকিত্‍সার প্রয়োজন নেই, এ কথা তিনি বলেননি।  অথচ SDPO বাইরে তাই বলেছেন।  

অন্যদিকে, বিশ্বভারতীর অচলাবস্থা নিয়ে তৃণমূলকেই দুষলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন তিনি বিশ্বভারতীর জন্য গর্বিত, আর তাঁর দলের লোকেরা ওই প্রতিষ্ঠানের মর্যাদাহানি করার ব্যবস্থা করেছে। 

আরও পড়ুন: Chandana Bauri : বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ! বাঁকুড়া আদালতে আত্মসমপর্ণ করতে গিয়েও ফিরতে হল বিজেপি বিধায়ককে, কেন ?

আরও পড়ুন: Birbhum: অসুস্থ বিশ্বভারতীর উপাচার্য, চিকিৎসককে ঢুকতে বাধা বিক্ষোভকারীদের

সেরা শিরোনাম

Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত

ভিডিও

Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE
Taratala News | 'তৃণমূল জমানায় চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল': বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
Earthquake News: ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget