এক্সপ্লোর

Birbhum News: বোলপুরে নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক, রেফার করা হল এসএসকেএমে

বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই ৪জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার বাবা, পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ গ্রেফতার ৪।

বোলপুর: বোলপুরে (Bolpur) নির্যাতিতা নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। অবস্থা সঙ্কটজনক হওয়ায় রেফার করা হল এসএসকেএমে (SSKM)। বোলপুরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই ৪জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার বাবা, পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য-সহ গ্রেফতার ৪। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজত নির্দেশ দেওয়া হয়েছে।

ফের গণধর্ষণের অভিযোগ রাজ্যে: নদিয়ার (Nadia) হাঁসখালি, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের (Kakdwip) পর, এবার বীরভূমের (Birbhum) বোলপুর (Bolpur) ফের উঠল গণধর্ষণের অভিযোগ। বোলপুরে নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য। আর চাঞ্চল্যকর ঘটনা হল, মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধেও। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার (Arrest) করেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষকে।

গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য: নির্যাতিতার মাসতুতো দিদি জানান, বহুদিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নেন নাবালিকার বাবা। কিন্তু, সেই টাকা শোধ করতে না পারেননি। অভিযোগ, টাকা শোধ করতে না পেরে ৩১ মার্চ শাসক নেতার কাছে মেয়েকে দিয়ে আসে বাবা। গণধর্ষণের শিকার হয় নাবালিকা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছাড়াও গ্রামের দুই বাসিন্দা ও মেয়েটির বাবার নামও এই ঘটনায় জড়ায়। মঙ্গলবার বোলপুর থানায় নির্যাতিতার মাসতুতো দিদি অভিযোগ দায়ের করলে, পুলিশ তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে।

একাধিক ধারায় মামলা রুজু: ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের অবশ্য আগেই দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। পুলিশ জানিয়েছে,  এই ঘটনায় ৩৭৬ D ধারায় গণধর্ষণ, ৫০৬ নম্বর ধারায় হুমকি ও পকসো আইনে মামলা রুজু হয়েছে। বীরভূমের পুলিশ সুপার (Police Super, Birbhum) নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “তদন্ত শুরু করেছি, একাধিক ধারায় মামলা হয়েছে, মেয়েটি হাসপাতালে ভর্তি আছে।’’ 

আরও পড়ুন: Calcutta High Court: “এফআইআর দায়ের করতে দেরি কেন?'' হাঁসখালিকাণ্ডে প্রশ্ন মামলাকারীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget