এক্সপ্লোর

Birbhum News: এবিপি আনন্দের খবরের জের, সিউড়ি হাসপাতাল চত্বরে আবর্জনা সরানোর কাজ শুরু পুরসভার

Suri Super Specialty Hospital: দিনের পর দিন জমা হওয়া জঞ্জালের পাহাড়(Garbage) সরল একদিনের মধ্যে। সিউড়ি পুরসভার পক্ষ থেকে পে লোডার দিয়ে বর্জ্য তুলে, তা পুরসভার গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

গোপাল চট্টোপাধ্যায়, সিউড়ি: এবিপি আনন্দের খবরের জের। সিউড়ি হাসপাতাল (Suri Super Specialty Hospital)  চত্বরে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করল পুরসভা (Municipality)। সাফাইয়ের কাজ শুরু হওয়ায় স্বস্তিতে স্থানীয়রা।

হাসপাতাল (Hospital) চত্বরেই জমে ছিল আবর্জনার (Garbage) পাহাড়। দুর্গন্ধে চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল রোগী ও আশেপাশের বাসিন্দাদের। হাসপাতালের বর্জ্য এভাবে জমা হওয়ায় বাড়ছিল অসুখ-বিসুখ ছড়ানোর আশঙ্কা। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল (Suri Super Specialty Hospital) চত্বরের এই অস্বাস্থ্যকর ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ। সেই খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসল পুরসভা।

অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে এমনই অস্বাস্থ্যকর হয়ে উঠেছে হাসপাতাল (Hospita)। আবর্জনা পরিষ্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। আমোদপুরের (Amodpur) বাসিন্দা রোগীর আত্মীয় ডাবলু মণ্ডল বলেন, দুর্গন্ধ বের হচ্ছে।  আবর্জনায় অস্বাস্থ্যকর পরিস্থিতি। দ্রুত পরিষ্কার হওয়া দরকার। দিনের পর দিন জমা হওয়া জঞ্জালের পাহাড় সরল একদিনের মধ্যেই। সোমবার সকালে সিউড়ি পুরসভার পক্ষ থেকে শুরু হয় সাফাইয়ের কাজ। পে লোডার দিয়ে বর্জ্য তুলে, তা পুরসভার গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে। দ্রুত সব আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও পুরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে আশ্বাস।

হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজ শুরু হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন রোগী ও তাঁদের পরিজনরা। সিউড়ি পুরসভার (Suri Municipality) পুরপ্রশাসকমণ্ডলীর সদস্য উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “আবর্জনা সরানোর কাজ শুরু হয়েছে। আগামী দু’দিনের মধ্যে আমরা সমস্ত আবর্জনা সরিয়ে দেব।’’ এক মাসের বেশি সময় ধরে জমে থাকা জঞ্জাল সরানোর পদক্ষেপ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। সিউড়ির বাসিন্দা শেখ আনিসুর বলেন, “দুর্গন্ধে থাকতে পারছিলাম না। আমরা ধন্যবাদ জানাই এবিপি আনন্দকে। আপনারা খবর দেখানোর পরেই এই কাজ হল।’’

আরও পড়ুন: Swastha Sathi: স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে সমস্যা, 'কেন এই প্রকল্পে বরাদ্দ কমাচ্ছে সরকার'? প্রশ্ন হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget