এক্সপ্লোর

Rampurhat : ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন এলাকা ! গরমে নাজেহাল হয়ে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ রামপুরহাটে

Road Blocked at Rampurhat : এই ঘটনায় প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ।

রামপুরহাট : তীব্র গরমের মধ্যেই রামপুরহাটে (Rampurhat) লোডশেডিং (Load Shedding) ঘিরে উত্তেজনা। ১৫ নম্বর ওয়ার্ডের ভাড়শালা মোড়ে বিক্ষোভ। ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ। রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ। একটা সমস্যা হয়েছে, বিদ্যুতের কাজ চলছে, দাবি রাজ্য বিদ্যুৎ নিগমের।

তীব্র গরমে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। কিছুতেই স্বস্তি ফিরছে না। কাঠফাটা গরম থেকে এখনও মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে ফ্যান-এসি ছাড়া বাড়িতে কার্যত টিকতে পারছেন না মানুষজন।

এরই মধ্যে প্রায় ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন এলাকা। অভিযোগ, গতকাল সন্ধ্যা থেকে রামপুরহাট পুরসভার ১৫ নম্বর এলাকার একাংশে বিদ্যুৎ নেই ।  বিদ্যুৎ দফতরে বারবার ফোন করেও কোনও সুরাহা মেলেনি । তারই প্রতিবাদে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা । আজ রাতে রামপুরহাট- ভাঁড়শালা মোড়ের কাছে জাতীয় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয় ।

আরও পড়ুন ; গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের পথেই এবার আইসিএসই, শুরু হচ্ছে অনলাইনে ক্লাস

খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । এই ঘটনায় প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ।

এপ্রসঙ্গে উল্লেখ্য, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থেকেছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। 

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget