এক্সপ্লোর

ICSE : গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের পথেই এবার আইসিএসই, শুরু হচ্ছে অনলাইনে ক্লাস

icse to start online classes : চলবে আইসিএসই, আইএসসির বোর্ড পরীক্ষা। আইসিএসই কাউন্সিলের তরফে এমনই জানানো হয়েছে।

কলকাতা : রাজ্য সরকারের পথেই এবার আইসিএসই। ২ মে থেকেই গরমের ছুটি এগিয়ে আনছে আইসিএসই। অফলাইনের বদলে শুরু হচ্ছে অনলাইনে ক্লাস। কালই সব স্কুলে বিজ্ঞপ্তি কাউন্সিলের তরফে পাঠিয়ে দেওয়া হবে। তবে, চলবে আইসিএসই, আইএসসির বোর্ড পরীক্ষা। আইসিএসই কাউন্সিলের তরফে এমনই জানানো হয়েছে।

তীব্র দাবদাহে (Heatwave) পুড়ছে রাজ্য। পড়ুয়াদের নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। ২ মে থেকে গরমের ছুটি (Summer Vacation)। নবান্নে (Nabanna) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত রাজ্যে স্কুলে গরমের ছুটি থাকবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।

এদিকে আজ মুখ্যমন্ত্রী বলেন, "এই গরমে বাচ্চারা টিফিন খায় বাইরে। যখন তারা যাতায়াত করে, অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হয়। লু-টা তারা সহ্য করতে পারছে না। কারণ, গরম খুব পড়েছে। যদি অসুবিধা না থাকে, ২ মে থেকে গরমের ছুটি। বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে।"

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে গরমের ছুটি দিয়ে দেওয়ার জন্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ছুটির কথা বেসরকারি স্কুলগুলিকেও জানাতে বলা হয়েছে। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ দেওয়া হয়।

প্রচণ্ড গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (Heatwave in South Bengal)। টানা ৫৭ দিন কলকাতায় বৃষ্টি নেই। এদিকে কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert)। 

তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget