এক্সপ্লোর

Birbhum: সিউড়িতে শুরু পাড়ায় শিক্ষালয় কর্মসূচি, পরিদর্শনে জেলা শাসক

Birbhum News: পাড়ায় শিক্ষালয় শুরু বীরভূমের সিউড়িতে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাঠে চলছে সিউড়ি হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। খেলা, পড়া, পিটি সবই।

এরশাদ আলম, বীরভূম: পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে আজ সিউড়িতে খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কিতকিত এবং ল্যাংচা খেলায় মাতলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। পাড়ায় শিক্ষালয় শুরু বীরভূমের সিউড়িতে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মাঠে চলছে সিউড়ি হরনাথ মন্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। খেলা, পড়া, পিটি সবই। উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়। সিউড়িতে খোলা আকাশের নিচে গাছ তলায় শুরু হল ক্লাস। দীর্ঘদিন পরে পড়াশুনা শুরু করতে পেরে বেজায় খুশি ছাত্রছাত্রীরা। বীরভূমের জেলা শাসক বিধান রায় জানান, ''এই কর্মসূচিতে যোগদান করতে পেরে ছাত্রদের সঙ্গে খেলতে পেরে আমার খুব ভালো লেগেছে।'' আজ বীরভূমের ৫৪০০ বিদ্যালয়ের ২ লক্ষ ৭২ হাজার হাজার ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশ নেয়। এছাড়া প্রায় ১১ হাজার শিক্ষক শিক্ষিকা এই কর্মসূচিতে যোগদান করেছেন। এই আশ্রম পরিবেশে পড়াশোনা বীরভূমে নতুন নয়, রবি ঠাকুরের সময় থেকেই চলে আসছে এই কর্মসূচি।

আজ থেকেই  শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। কীভাবে ক্লাস হবে? সে বিষয়ে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, 'শিশুরা যারা এখনও ডোজ নেয়নি, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পরিস্থিতির দিকে নজর রাখার জন্য। সেখানে তাঁদের পাড়ায় পাড়ায় শিক্ষালয় করতে হবে। বৃষ্টির দিনে করা যাবে না। বৃষ্টির দিনগুলি দেখে নিতে হবে। বড় জায়গা থাকলে ভাল। বড় জায়গা না থাকলে গাছের তলায় পাড়ায় পাড়ায় শিক্ষালয় হবে। কিন্তু সেটা বৃষ্টির দিনে নয়। হঠাৎ ঝড় জলে বাজ পড়ে কেউ মারা গেল, সেটা যেন না হয়। সেটা শিক্ষকদের দেখে নিতে হবে।’ 

মমতার কথায়, এলাকা অনুযায়ী সেই ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, 'সরস্বতী পুজোর পর আইসিডিএস সেন্টারগুলি পাড়ায় পাড়ায় খুলতে শুরু করুক। মিড ডে মিল বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পাড়ায় পাড়ায় শিক্ষালয় করলে ওরা মিড ডে মিলটাও পেয়ে যাবে।’ সোমবার থেকেই শুরু হল পাড়ায় শিক্ষালয়। 

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget