এক্সপ্লোর

Joydev Kenduli Mela 2023: সংক্রান্তিতে অজয় নদে পুণ্যস্নান, বীরভূমে শুরু জয়দেব-কেঁদুলি মেলা

Birbhum News: একদিকে, সংক্রান্তির পুণ্যস্নান সাগরসঙ্গমে। অন্যদিকে, বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে স্নান পুণ্যার্থীদের৷ প্রথা মেনে অজয় নদে স্নান সেরে জয়দেব মন্দিরে পূজার্চ্চনা।

বীরভূম: আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান। সংক্রান্তিতে (Sankranti) শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। চারদিন ধরে চলবে মেলা। প্রশাসনের তরফে অজয় নদে বেশ কয়েকটি ঘাট করা হয়েছে স্নানের জন্য। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শুরু জয়দেব-কেঁদুলি মেলা: একদিকে, সংক্রান্তির পুণ্যস্নান সাগরসঙ্গমে। অন্যদিকে, বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে স্নান পুণ্যার্থীদের৷ প্রথা মেনে অজয় নদে স্নান সেরে জয়দেব মন্দিরে পূজার্চ্চনা। সংক্রান্তিতে শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে দেশের মধ্যে যা অন্যতম। রবিবাসরীয় ভোর থেকেই মেলায় ভিড় করেছেন অসংখ্য মানুষ।

পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান: জয়দেব কেঁদুলি মেলা বিখ্যাত বাউল, ফকিরদের জন্য। সাধারণ মানুষের সঙ্গে মেলায় এসেছেন বহু সন্ন্যাসী, বাউল। জমে উঠেছে আখড়া। অনেকে বলেন, ‘গীতগোবিন্দ’র রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও অনেকের মতে, ওড়িশার কেদুঁলির শ্মশানঘাটে তাঁর জন্ম। শোনা যায়, কবি জয়দেব মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান করতে পারেননি৷ কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে এবং সেখানে তিনি স্নান করেন ৷ সেই উপলক্ষে সংক্রান্তিতে ইলামবাজারের কেঁদুলিতে অজয় নদের তীরে আয়োজন করা হয় জয়দেব-কেঁদুলি মেলা। মানুষের বিশ্বাস, জয়দেব আজও সংক্রান্তির দিন কদমখণ্ডির ঘাটে স্নান করেন। সেই বিশ্বাসে লক্ষাধিক মানুষও পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান সারেন।                                                    

কড়া নিরাপত্তা ব্যবস্থা: করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে এসেছেন বহু পর্যটক ও পুণ্যার্থী। মেলা চলবে চারদিন ধরে। বোলপুর স্টেশন থেকে মেলায় যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। স্নানের জন্য প্রশাসনের তরফে অজয়ের বুকে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঘাট। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।                                                                                                                   

আরও পড়ুন: Makar Sankranti 2023: উপচে পড়া ভিড় সকাল থেকে, সাগরে পুণ্যস্নান শোভনদেব-সুজিতের, ভক্তিভাবে জলে ডুব লকেটেরও

সেরা শিরোনাম

Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget