এক্সপ্লোর

Makar Sankranti 2023: উপচে পড়া ভিড় সকাল থেকে, সাগরে পুণ্যস্নান শোভনদেব-সুজিতের, ভক্তিভাবে জলে ডুব লকেটেরও

Gangasagar: রবিবার ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার দেখা যায়। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমান সাগর সঙ্গমে।

কাকদ্বীপ: পুণ্যার্থীদের ঢল লেগেই ছিল গোড়া থেকে। মকর সংক্রান্তির (Makar Sankranti 2023) পুণ্য লগ্নে আরও দলে দলে মানুষ ভিড় জমালেন সাগরে। বাদ গেলেন না রাজ্যের তাবড় রাজনীতিকরাও (Gangasagar Holy Dip)। রবিবার মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণে গঙ্গাসাগরে পুণ্যস্নান করলেন রাজ্যের দুই, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) এবং সুজিত বসু (Sujit Bose)। একই ভাবে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবং সৌমিত্র খাঁও (Saumitra Khan) পুণ্যস্নান সারলেন। 

পুণ্য লগ্নে আরও দলে দলে মানুষ ভিড় জমালেন সাগরে, বাদ গেলেন না রাজনীতিকরাও

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব এ দিন গঙ্গাসাগরে পুণ্যস্নান করেন। সেখানে পুণ্যস্নান করেন দমকল মন্ত্রী সুজিতও। পুণ্যস্নানের এই রীতি তিনি বহুদিন ধরেই পালনকরে আসছেন বলে জানান সুজিত। তিনি বলেন, "প্রতিবার আসি আমি। মুখ্যমন্ত্রীর নির্দেশে মেলার দায়িত্ব পালন করি। সেই সঙ্গে সাগরেও স্নান করি।" অন্য দিকে, ত্রিবেণীর ঘাটে পুণ্যস্নান সারেন বিজেপি সাংসদ লকেট। সৌমিত্র পুণ্যস্নান সারেন দুর্গাপুরে। 

আরও পড়ুন: Birbhum : 'জলের ব্যবস্থা না করলে ভোট কাউকে নয়', ময়ূরেশ্বরে 'দিদির দূত'-কে বার্তা

রবিবার ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার দেখা যায়। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমান সাগর সঙ্গমে। মকর সংক্রান্তির পুণ্যস্নানে সাগরে নামেন তাঁরা।- মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ শুরু হয় শনিবার সন্ধে ৬টা ৫৩ মিনিট থেকে। রবিবার সন্ধে ৬টা ৫৩ পর্যন্ত থাকবে। মকর সংক্রান্তির পুণ্যস্নানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে পুণ্যার্থী ও পর্যটকরা এসেছেন।

রবিবার ভোর হতে না হতেই গঙ্গাসাগরে জনজোয়ার দেখা যায়

গঙ্গাসাগরের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে এ বছর। এ দিন পুণ্যস্নানে কাতারে কাতারে মানুষ জলে নামলে টহল দিতে দেখা যায় পুলিশকে। মেলা চত্বরে বসানো সিসি ক্যামেরার মাধ্যমেও চলছে নজরদারি। NDRF, SDRF ছাড়াও মোতায়েন রয়েছে উপকূলরক্ষী বাহিনী। স্পিড বোটের পাশাপাশি, ড্রোন উড়িয়ে নজরদারি চলে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে গতকালের মতো আজও সাগরের কচুবেড়িয়া লট এইট থেকে বন্ধ লঞ্চ ও ভেসেল পরিষেবা। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বাস চলাচলও বন্ধ রাখা হয়।

মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নিয়ে বুক বাঁধেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। পুণ্যস্নান থেকে পুণ্যার্থীদের আসা-যাওয়া, সব কিছুর উপর চলছে তদারকি।

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget