এক্সপ্লোর

Birbhum: বিনা লড়াইয়ে সাঁইথিয়া পুরসভা গেল তৃণমূলের দখলে

Birbhum: সাঁইথিয়া পুরসভার কোনও ওয়ার্ডেই নেই বিজেপি প্রার্থী। ১০৮টি পুরসভার ভোটে আজই মনোনয়নের শেষ দিন। 

বীরভূম: বিনা লড়াইয়ে সাঁইথিয়া পুরসভা গেল তৃণমূলের দখলে। সেখানের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী। সাঁইথিয়ার ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল শুধু বামেরা। সাঁইথিয়া পুরসভার কোনও ওয়ার্ডেই নেই বিজেপি প্রার্থী। ১০৮টি পুরসভার ভোটে আজই মনোনয়নের শেষ দিন। 

২৭ তারিখের নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজকেই শেষ দিন। সাঁইথিয়াতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল জয়লাভ করেছে। শুরু হয় তাঁদের কর্মী সমর্থকদের জয়োল্লাস। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, 'এই ফলের সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে। কারণ ওঁদের হাতে যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই অন্যান্য দলের লোক ভেবেইছিল ছিল যে এদের উন্নয়নের বিরুদ্ধে প্রার্থী দেওয়া অন্যায়। তাই তারা প্রার্থীও দেয়নি। আমাদের ১৬টা ওয়ার্ডের ৩টেয় সিপিএম প্রার্থী দিয়েছে। সেগুলি ১, ৪, ১২। বাকি আর কোথাও কেউ প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমরা জয়লাভ করলাম।'

অন্যদিকে প্রায় একই অবস্থা বজবজেও। একাধিক ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিজয়োল্লাস করতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের।

আরও পড়ুন: East Burdwan News: টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে মেমারি পুরভোটে প্রার্থী তৃণমূলের দু’বারের কাউন্সিলর

অন্যদিকে, মনোনয়ন জমা দিতে আসা বিজেপি প্রার্থীদের দলেরই নেতার দোকানঘরে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর পুরসভার ঘটনা। এদিন বিজেপি প্রার্থীরা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান। অভিযোগ, সেইসময় মহকুমা শাসকের দফতরের সামনে স্থানীয় বিজেপি নেতা কাঞ্চন ঘোষের দোকানঘরে বিজেপি প্রার্থীদের আটকে রাখেন তৃণমূল কর্মীরা। ফেসবুকে লাইভে অভিযোগ জানান ওই বিজেপি নেতা। এরপরই পুলিশ সেখানে হাজির হয়। সবটাই বিজেপির নাটক, অভিযোগ অস্বীকার তৃণমূলের। কয়েক ঘণ্টা পর স্থানীয় বিজেপি নেতৃত্ব গিয়ে দোকানে শাটার খুলে বিজেপি প্রার্থীকে বের করেন। যদিও পুলিশের দাবি, নিজেই ভিতর থেকে দোকানঘর আটকে রেখেছেন বিজেপি নেতা।

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget