এক্সপ্লোর

Birbhum: সরকারি অফিসে সাপের উপদ্রব, বিষধরের দাপটে আতঙ্কে কর্মীরা

গত কয়েক মাসে শহরের একাধিক সরকারি দফতর থেকে পঞ্চাশটি সাপ উদ্ধার করা হয়েছে

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সরকারি অফিসে সাপের উপদ্রব! ভয়ে তটস্থ অফিসার থেকে কর্মীরা! কোনও প্রত্যন্ত গ্রামের ছবি নয়! এই ঘটনা বীরভূমের সদর শহর সিউড়ির! 

স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাসে শহরের একাধিক সরকারি দফতর থেকে পঞ্চাশটি সাপ উদ্ধার করা হয়েছে! তার মধ্যে বিষধরের সংখ্যাই বেশি! জেলা পরিষদ, প্রশাসন ভবন, স্বাস্থ্য দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, সদা ব্যস্ত অফিসগুলি থেকেই উদ্ধার হয়ে চলেছে একের পর এক সাপ। সাপ নজরে এলেই স্থানীয় সর্পবন্ধুকে খবর দিচ্ছেন অফিসাররা। তিনিই এসে সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। 

আরও পড়ুন, ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর

অন্যদিকে, প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়ে রায়গঞ্জে ফের বিষধর সাপের ছোবল খেলেন এক যুবক। একবার-দু'বার নয়, তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। সাপ ধরার কোনো প্রশিক্ষণ না থাকায় এই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি বলে জানান স্থানীয়রা। জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ। তিনি পেশায় টোটো চালক। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যান তিনি। 

আরও পড়ুন, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে চরম জবাব স্নেহা দুবের, ভারতীয় কন্যাকে নিয়ে 'গর্বিত' দেশ

সাপটির মাথা ধরে কৌটো বন্দী করতে গেলে সাপটি তাঁর হাতে ছোবল বসায়। এমনটাই দৃশ্য কার্যত মোবাইল বন্দী করছিলেন সে সময়ে তার পাশে থাকা অন্যান্যরা। সাপের দংশনের দৃশ্যও রেকর্ড হয় সেই ভিডিওতে। খবর পেয়ে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করায়। বর্তমানে আশঙ্কাজনক থাকায় তাঁকে রাতেই সিসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া এভাবে সাপ না ধরার বার্তা দিয়েছেন চিকিৎসক ও পশুপ্রেমীরা।

সেরা শিরোনাম

Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

ভিডিও

Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget