এক্সপ্লোর

Birbhum News: 'আপনাকে কীর্ণাহারের বিখ্যাত মন্ডা আর সিউড়ির মোরব্বা খাওয়াব', শুভেন্দুর ‘ওষুধ’ প্রয়োগ হুঁশিয়ারির পাল্টা কাজলের

WB Assembly Election 2026: মঙ্গলবারের সভা থেকে শুভেন্দু অধিকারী এও বলেছিলেন, তিনি ১৫ দিন অন্তর নানুরে আসবেন। তার জবাবও বিরোধী দলনেতাকে দেন কাজল। 

নানুর : শুভেন্দু অধিকারীর ‘ওষুধ’ প্রয়োগ হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মঙ্গলবার কীর্ণাহারের সভা থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন, 'আমি এই অসুখও জানি, আরও ওষুধও জানি'। সে নিয়ে পাল্টা শুভেন্দুকে বিঁধলেন কাজল শেখ। তাঁকে, 'কীর্ণাহারের বিখ্যাত মন্ডা ও সিউড়ির বিখ্যাত মোরব্বা' খাওয়ানোর কথা বললেন তৃণমূল নেতা। মঙ্গলবারের সভা থেকে শুভেন্দু অধিকারী এও বলেছিলেন, তিনি ১৫ দিন অন্তর নানুরে আসবেন। তার জবাবও বিরোধী দলনেতাকে দেন কাজল। 

কাজল বলেন, "উনি বলেছেন, শুভেন্দু দাদা ১৫ দিন অন্তর বীরভূম জেলায় আসবেন। স্বাগতম জানাচ্ছি আপনাকে। আসুন বীরভূম জেলায়, আসুন নানুরে, আসুন কীর্ণাহারে। আপনাকে কীর্ণাহারের বিখ্যাত মন্ডা খাওয়াব। আসুন সিউড়িতে। সিউড়ির মোরব্বা বিখ্যাত। আপনাকে খাওয়াব। আর একটা কথা বলে রাখি, শুধু ১৫ দিন অন্তর এসে মানুষকে ভুল বোঝানো হবে না, অর্থ দিয়ে মানুষ ভুল পথে পরিচালিত করলে হবে না। ধর্মের সুড়সুড়ি দিয়ে হিন্দু-মুসলমানের মধ্যে ভাগ করলে হবে না। যেদিন গণনা হবে, সেদিনও আসবেন। মন্ডা এবং  সিউড়ির মোরব্বা বেঁধে দেব। কারণ, একটাও সিট আপনি পাবেন না। বীরভূম জেলায় যে ১১টা সিট আছে, ১১টাই মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে উঠবে। আপনারা দেখবেন শুধু সর্ষের ফুল। ঝাঁপি খুললেই বেরোবে জোড়া ফুল।" 

আগের দিনের সভায় কী বলেছিলেন শুভেন্দু ?

বিরোধী দলনেতা বলেন, "দেখা হবে। কাজলের দাদা শাহনওয়াজ ভাই আর কাজল ভাই...তোমাদের দুজনের সঙ্গে আমার দেখা হবে। চিন্তা করবেন না। আমি এই অসুখও জানি, আরও ওষুধও জানি। রাজনৈতিক ওষুধ বলছি। অরাজনৈতিক কথা আমি বলি না। ২২ তারিখে বড়ঞায় ডাকবাংলো মাঠে আমি আসছি। যারা পাশাপাশি আছেন, যদি সম্ভব হয় যাবেন। দেখা হবে।"

দিনকয়েক আগে বীরভূমে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সামনেই চরমে ওঠে তৃণমূলের কোন্দল। সাংসদের সামনেই দলের একাংশের হাতে বেধড়ক মার খান তৃণমূলের অঞ্চল সভাপতি। আর এই দ্বন্দ্বের নেপথ্য়েও সেই অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখ গোষ্ঠীর লড়াই। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

বৃহস্পতিবার, সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতে SIR ক্য়াম্প পরিদর্শনে গিয়েছিলেন শতাব্দী রায়। সেই সময় তাঁর সঙ্গেই ছিলেন, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি।  অভিযোগ, তৃণমূল সাংসদের সামনেই হঠাৎ করেই তাঁর ওপর হামলা চালায়,সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের লোকজন। নুরুল ইসলাম কাজল শেখের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget