এক্সপ্লোর

Birbhum Weather Update: পৌষমেলার শেষদিনে বীরভূমে গায়েব শীত! তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রি!

Birbhum Update: পৌষমেলার শেষদিনে কেমন থাকবে শান্তিনিকেতনের আবহাওয়া, বীরভূমের অন্যান্য জায়গার আবহাওয়াই বা কেমন থাকবে জেনে নেওয়া যাক এক ঝলকে। 

বীরভূম: ডিসেম্বরের শেষে হঠাৎ উধাও শীত। অনেকটাই তাপমাত্রা বেড়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বাদ নেই বীরভূমও। আজ, পৌষমেলার শেষদিন। গত কয়েকদিন ধরেই ডিসেম্বরে শীত কমেছে। অন্যদিকে, এই সময়ে বীরভূমে পর্যটকদের ভিড় থাকে বেশ বেশি। আজ, পৌষমেলার শেষদিনে কেমন থাকবে শান্তিনিকেতনের আবহাওয়া, বীরভূমের অন্যান্য জায়গার আবহাওয়াই বা কেমন থাকবে জেনে নেওয়া যাক এক ঝলকে। 

গত কয়েকদিনের মতোই, আজও খুব একটা কমবে না বীরভূমের তাপমাত্রা। সকালের দিকে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে বেশ বেশি। রাতের দিকে তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯১ শতাংশ। সকালের দিকে আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রোদের তেজ কম থাকবে দিনভর। 

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather): গত কয়েকদিনের মতোই, আজও খুব একটা কমবে না বীরভূমের তাপমাত্রা। সকালের দিকে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে বেশ বেশি। রাতের দিকে তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯১ শতাংশ। সকালের দিকে আকাশে সামান্য মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রোদের তেজ কম থাকবে দিনভর। 

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৬.২০

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৫.০১

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather):   ভরা পৌষে হঠাৎই গায়েব শীত। বছর শেষে ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। যা স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়েছে। এ বছর আর শীতের ফেরার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। সিকিমে বরফ পড়ার সম্ভাবনা। 

আরও পড়ুন: Ram Gopal Verma: মাথা কেটে আনলেই ১ কোটি ! ছবি মুক্তির আগে খুনের হুমকি, কী বললেন রামগোপাল বর্মা ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Artisan Excellence Award: শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস
Ajanta Shoe: এবার জুতোও হবে স্মার্ট, AI প্রযুক্তি যুক্ত জুতো বাজারে আনল অজন্তা
Sumit Roy: ওভারলোড করিয়ে পার করানোর নামে ৫০ লক্ষ প্রোটেকশন মানি আদায়,অভিযুক্ত সুমিত রায়
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তী মামলায় চার্জগঠন বারাসাত আদালতে
SRMB | নতুন মাইলফলক অর্জন করল SRMB সৃজন প্রাইভেট লিমিটেড | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget