এক্সপ্লোর

Ram Gopal Verma: মাথা কেটে আনলেই ১ কোটি ! ছবি মুক্তির আগে খুনের হুমকি, কী বললেন রামগোপাল বর্মা ?

Ram Gopal Verma on X: মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট দেন রামগোপাল বর্মা যেখানে তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেলে তাঁকে মেরে ফেলার জন্য প্রকাশ্যে ১ কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়।

হায়দ্রাবাদ: পরিচালক রাম গোপাল বর্মাকে (Ram Gopal Verma) মেরে ফেললেই ১ কোটি টাকার পুরস্কার ! প্রকাশ্য টেলিভিশন অনুষ্ঠানে এমনই ঘোষণা করলেন তামিলনাড়ুর এক সক্রিয় রাজনৈতিক কর্মী আর তাতেই সমাজমাধ্যমে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে সরাসরি অভিযোগ দায়ের করেন পরিচালক। এক্স হ্যান্ডলে পরিচালকের এই পোস্টকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

ঘটনাটা কী?

মঙ্গলবার সকালেই নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন রামগোপাল বর্মা (Ram Gopal Verma) যেখানে তিনি বলেন টিভি ৫ (TV5) নামের একটি টেলিভিশন চ্যানেলে এসে একটি অনুষ্ঠানে সক্রিয় রাজনৈতিক কর্মী কলিকাপুড়ি শ্রীনিবাস রাও (Sreenivas Rao) তাঁকে মেরে ফেলার জন্য প্রকাশ্যে ১ কোটি টাকার পুরস্কারমূল্য ঘোষণা করেছেন। আর এই মর্মেই সেই পোস্টে অন্ধ্রপ্রদেশের পুলিশকে ট্যাগ করে অভিযোগ দায়ের করেন রামগোপাল।

মূল অভিযোগ কী?

রামগোপালের অভিযোগ, টিভি চ্যানেলের সঞ্চালক সাম্বাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত যে কারণে তিনি শ্রীনিবাস রাওয়ের কথাতেই সম্মতিসূচক ভঙ্গি করে সেই একই কথা ৩ বার পুনরাবৃত্তি করেন। অন্য আরেকটি পোস্টে রামগোপাল বর্মা স্পষ্ট জানান যে, তিনি আনুষ্ঠানিকভাবেই এবার শ্রীনিবাস রাও, টিভি৫-এর সঞ্চালক সাম্বাশিবা রাও এবং চ্যানেলের মালিক বি আর নাইডুর বিরুদ্ধে মামলা দায়ের করছেন।

পরিচালকের দাবি কী ?

চলচ্চিত্র পরিচালক রামগোপাল বর্মার (Ram Gopal Verma) বক্তব্য এই যে, টিডিপি (Telugu Desham Party) দলের কর্মী এবং চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) অনুগতরা তাদের পেটোয়া টিভি চ্যানেলে এসে মানুষের মাথা কাটার হুমকি দিচ্ছেন। যদি এই মানুষগুলিকে না তাড়ানো হয়, তাহলে সুপারি খুন এদেশে একটা রাজনৈতিক অ্যাজেন্ডা হয়ে দাঁড়াবে।

ওই চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন রামগোপাল বর্মার পরের ছবি 'ভয়োম' (Vyooham)-এর প্রসঙ্গে কথা বলতে গিয়েই শ্রীনিবাস রাও রামগোপালের উদ্দেশে তোপ দাগেন।

কেন এই বিরোধিতা?

ঘটনার মূল কেন্দ্রে রয়েছে রামগোপাল বর্মার এই ছবিটি যা কিনা আগামী ২৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এই ছবিতে নাকি টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডুর মানহানি করা হয়েছে এবং সেই প্রসঙ্গে সোমবার হায়দ্রাবাদে পরিচালকের বাড়ির সামনে তাঁর কুশপুত্তলিকাও দাহ করেন টিডিপির সদস্যরা। তেলঙ্গানা হাইকোর্টে এই ছবির বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তাঁরা, যাতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি না পায়। আর তাই এদিন এক্স হ্যান্ডলে বিরোধীদের এক হাত নেন পরিচালক। যদিও, সমাজমাধ্যমে অভিযোগ দায়ের করার পর অন্ধ্রপ্রদেশের পুলিশ কী পদক্ষেপ করেছে সে ব্যাপারে কোনও খবর এখনও পাওয়া যায়নি।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget