এক্সপ্লোর

Birbhum Weather Update: আজও সারাদিন বৃষ্টির সম্ভাবনা বীরভূমে, কেমন থাকবে তাপমাত্রা?

Birbhum Weather Update Today: আজ সারাদিন বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যে বীরভূমে তাপমাত্রা কয়েকদিন ৪৫ ডিগ্রি ছুঁচ্ছিল, তা বেশ কয়েক ডিগ্রি নেমেছে বৃষ্টির জন্যই

বীরভূম: দীর্ঘ অপেক্ষার পরে বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গ। আর তাতেই বেশ কয়েক ডিগ্রি কমেছে তাপমাত্রা। উত্তরবঙ্গে অবশ্য বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে মাত্র দিন দুয়েক। তাতেই স্বস্তি পাওয়া গিয়েছে। আজও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ  অন্যান্য জেলার পাশাপাশি, আজ কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? পঁচিশে বৈশাখের পরের দিন, কেমন থাকবে শান্তিনিকেতন? জেনে নিন আজকের বীরভূমের ওয়েদার আপডেট? দেখে নেওয়া যাক এক ঝলকে। 

আজ সারাদিন বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যে বীরভূমে তাপমাত্রা কয়েকদিন ৪৫ ডিগ্রি ছুঁচ্ছিল, তা বেশ কয়েক ডিগ্রি নেমেছে বৃষ্টির জন্যই। আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। অর্থাৎ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ সারাদিন বীরভূমে হালকা থেকে শুরু করে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রয়েছে ঝড়ের সম্ভাবনাও।

বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location):  বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত।  বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।

আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু  তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার  ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।

বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ সারাদিন বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। যে বীরভূমে তাপমাত্রা কয়েকদিন ৪৫ ডিগ্রি ছুঁচ্ছিল, তা বেশ কয়েক ডিগ্রি নেমেছে বৃষ্টির জন্যই। আজ বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। অর্থাৎ বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ সারাদিন বীরভূমে হালকা থেকে শুরু করে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রয়েছে ঝড়ের সম্ভাবনাও।

সূর্যোদয় (Sunrise) -  সকাল ০৫.০০

সূর্যাস্ত (Sunset) -  বিকেল ০৬.১১

বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ দিন দুই বঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে চলেছে। সঙ্গে কথাও ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা, কোথাও সর্বোচ্চ ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সন্ধ্যার দিকে দক্ষিণের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইবে। মালদা ও দুই দিনাজপুরে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। 

 

 আরও পড়ুন: Met Gala 2024: 'মেট গালা ২০২৪' রেড কার্পেটে 'লাপতা লেডিজ'-এর ফুলও? সরল সাজে বুঁদ নেটিজেনরা, ভাইরাল ছবি! সত্যিটা কী?

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget