এক্সপ্লোর

Birbhum News: ড্রোন থেকে পুলিশ-কুকুর, ৩০ ঘণ্টা পেরিয়েও খোঁজ জারি সিউড়ির নিখোঁজ শিশুর

Child Remains Missing: ৩০ ঘণ্টা কেটে গেলেও খোঁজ নেই বীরভূমের সিউড়ির নিখোঁজ শিশুর। কোথায় গিয়েছে সে? খোঁজ পেতে ১৮ নম্বর ওয়ার্ডের একাংশে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ৩০ ঘণ্টা কেটে গেলেও খোঁজ নেই বীরভূমের (birbhum) সিউড়ির (siuri) নিখোঁজ শিশুর (missing child)। কোথায় গিয়েছে সে? খোঁজ পেতে ১৮ নম্বর ওয়ার্ডের একাংশে ড্রোন (drone) উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। যদিও পরিবারের দাবি, বাচ্চাটিকে অপহরণ (kidnapping) করা হয়েছে। 

কী ঘটেছিল?
তদন্তকারীরা জেনেছেন, ঘটনার আগেই সম্ভবত মা-র হাতে মারধর খেয়েছিল শিশুটি। সম্ভবত ২০ টাকার একটি নোট সে ছিঁড়ে ফেলে। সে কারণেই তাকে মেরেছিলেন মা। তার পরই বাড়ি থেকে পালায় শিশুটি। কিন্তু কোথায় গিয়েছে সে? তল্লাশির জন্য পুলিশ-কুকুর দিয়ে একপ্রস্ত অনুসন্ধান চালানো হয়েছে আজ। তাতে দেখা যাচ্ছে, কোনও সূত্র ধরেই সম্ভবত শিশুটির বাড়ি থেকে স্টেশনের দিকে চলে যায় পুলিশ কুকুরটি। তদন্তকারীদের ধারণা, সম্ভবত ওই নিখোঁজ শিশু বাড়ি থেকে স্টেশনের দিকেই চলে গিয়েছিল। তার পর হয় সে নিজেই ট্রেনে ওঠে বা তাকে ট্রেনে তোলা হয়। রেলের নির্ঘণ্ট বলছে, ওই স্টেশন দিয়ে সকাল ৭টা ১০ মিনিটে একটি রামপুরহাট লোকাল যাওয়ার কথা ছিল। তা হলে কি তাতেই চড়ে বসেছিল বাচ্চাটি? এখনও ধোঁয়াশা ঢাকা। আপাতত তার বাড়ির পিছনে যে জঙ্গল রয়েছে, সেখান থেকেও সূত্রের সন্ধানে ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে। কিন্তু কিছু পাওয়া যায়নি। এদিকে গত কালই শিশু নিখোঁজের খবর মেলার পর সিভিল ডিফেন্স কর্মীরা এলাকার পুকুরগুলিতে তল্লাশি চালিয়েছিলেন। এখন প্রশ্ন একটাই। কোথায় গেল বাচ্চাটি? সিউড়ির এই ঘটনা হালে শান্তিনিকেতনের একটি হাড় হিম করা খবর মনে করিয়ে দিচ্ছে অনেককে।

ফিরে আসছে শান্তিনিকেতনের স্মৃতি...
সেপ্টেম্বরেই ওই ঘটনাতেও ৫ বছরের এক শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। খবর ছড়াতেই রণক্ষেত্রের চেহারা নেয় শান্তিনিকেতন। নিখোঁজ হওয়ার দুদিন পর এক প্রতিবেশীর বাড়ির ছাদে দেহ মেলে শিশুটির। পারিবারিক বিবাদেই তাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয় নিহতের পরিবারের তরফে। বাড়ির পাশে দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়েছিল বাচ্চাটি। তার পর ওই পরিণতি। উত্তেজিত জনতা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের বাড়িতে। এক্ষেত্রে কী হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে যত সময় গড়াচ্ছে, তত যেন উদ্বেগের ভাঁজ চওড়া হচ্ছে স্বজন ও পাড়া প্রতিবেশিদের।

আরও পড়ুন:বোর্ড প্রেসিডেন্ট পদে আর দেখা যাবে না সৌরভকে? প্রার্থী হিসাবে থাকছে চমক, খবর সূত্রের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget