এক্সপ্লোর

Anubrata Mondal Case : চালকল থেকে আরও কত কী ! অনুব্রতর স্ত্রী-মেয়ের নামে নাকি অঢেল সম্পত্তির খোঁজ পেয়েছে CBI

Sukanya Monddal Property : বীরভূম ও পুরুলিয়া জেলায় একাধিক চালকল রয়েছে মণ্ডল পরিবারের। যেগুলির অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে।

সুকান্ত মুখোপাধ্যায়, বীরভূম : গরুপাচার মামলার  ( Cow Smuggling Case ) তদন্তে অনুব্রত মণ্ডলের ( Anubrata ondal )  চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের (CBI ) । সিবিআই সূত্রে দাবি, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি।

অনুব্রতর স্ত্রীর নামেও অঢেল সম্পত্তি 
সিবিআই দাবি করছে, এই সম্পত্তিগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর। এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪-২০১৭, এই চার বছরে।

একাধিক চালকল মণ্ডল পরিবারের : CBI 
সিবিআই সূত্রে দাবি, এছাড়াও,  সিবিআইয়ের নজরে এখন এই সমস্ত সম্পত্তিও। গরুপাচারের টাকায় এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। খবর সূত্রের। 

কোনও বেনামি সম্পত্তি নেই : অনুব্রত 
যদিও,  অনুব্রত তাঁর বিরুদ্ধে বেনামে সম্পত্তি রাখার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন,  সিবিআই বলছে বলুক, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। সেইসঙ্গে শনিবার সকালে সর্বসমক্ষে তিনি দাবি করেন, তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন । বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে এদিন নিজাম প্যালেস থেকে মেডিক্যাল টেস্টের জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ই এই মন্তব্য করেন অনুব্রত।

 CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব ?
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, উদ্ধার টাকার পাহাড়ের ছবি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বঙ্গবাসীর! এবার সামনে আসছে, গরুপাচার মামলায় CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব! সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত নামে-বেনামে অনুব্রত মণ্ডলের বহু সম্পত্তির হদিশ মিলেছে। 

তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত : CBI
গরুপাচার মামলায় শনিবার ফের তাঁকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। সেই কারণে তাঁকে ফের হেফাজতে চাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget