এক্সপ্লোর

Birbhum: 'কেষ্ট-হীন' বীরভূমে প্রথম সফর মমতার

Anubrata Mondal: গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদে তিনিই রয়েছেন!

ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়, বীরভূম: গরুপাচার (Cow Smuggling) মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর, কাল প্রথমবার বীরভূম (Birbhum) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ বোলপুর (Bolpur) থেকে শান্তিনিকেতন (Shantiniketan), তৃণমূলের (TMC) কোনও প্রচারেই নেই অনুব্রত মণ্ডলের ছবি! যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর দিয়েছে তৃণমূলও। 

জেলবন্দি অনুব্রত: গরুপাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু বীরভূমে তৃণমূলের জেলা সভাপতির পদে তিনিই রয়েছেন ! এখনও জেলার রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় দোর্দণ্ডপ্রতাপ শাসক নেতার কথা! অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, সোমবারই প্রথম বীরভূমে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে, বোলপুর (Bolpur) থেকে শান্তিনিকেতন (Shantiniketan), দলের প্রচারে দেখা গেল এক অচেনা ছবি!

কোথাও দেখা নেই অনুব্রতর: তৃণমূলের তৈরি করা বিভিন্ন গেট ও ব্যানার-ফেস্টুনে কোথাও দেখা নেই অনুব্রত মণ্ডলের! গত বছরের ১১ অগাস্ট, বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গরুপাচার মামলায় বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করেছে ইডিও। 

একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত কিন্তু দল বারবারই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছে! তা সে খোদ মুখ্যমন্ত্রীই হোন বা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কিন্তু পঞ্চায়েত ভোটের আগে যখন দলনেত্রী জেলা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আসছেন, তখন তাঁর আস্থাভাজন নেতা অনুব্রত মণ্ডলের ছবিই দেখা গেল না গেট বা ব্যানারে!

জোর রাজনৈতিক তরজা: কিন্তু কেন? এই প্রশ্নকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল সূত্রে খবর,দলের জেলা কমিটির বৈঠকে ঠিক হয়, মুখ্যমন্ত্রী সফরে অনুব্রত মণ্ডলের কোন ছবি থাকবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর দলের কোনও প্রচারে নেই অনুব্রত মণ্ডলের ছবি সোমবার বীরভূম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, জেলা কোর কমিটির সদস্য-সহ মোট ৭০ জনকে নিয়ে বৈঠক করবেন তিনি। ৩১ জানুয়ারি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এরপর পয়লা ফেব্রুয়ারি বোলপুরের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

আরও পড়ুন: North 24 Parganas:মদন মিত্র ও কামারহাটি পুরসভার উদ্যোগে শুরু মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট, পরীক্ষায় এলাকায় হাজার পরীক্ষার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
Anubrata Mondal: বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP
বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা দিল BJP

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget