এক্সপ্লোর

Amit Shah:'নরেন্দ্র মোদিকে ফের জেতান, রামনবমীর মিছিলে হামলা করার সাহস কেউ পাবে না', হুঙ্কার শাহের

Ram Navami Rally:'নরেন্দ্র মোদিকে ফের জেতান, রামনবমীর মিছিলে হামলা করার সাহস কেউ পাবে না', সিউড়ির জনসভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

বীরভূম: 'নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ফের জেতান, রামনবমীর (Ram Navami) মিছিলে (Rally) হামলা করার সাহস কেউ পাবে না', সিউড়ির (Suri) জনসভা থেকে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। হালে রামনবমীর মিছিলে যে হামলা হয়েছিল, সেই নিয়ে তৃণমূল সরকারের বিস্তর সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

কী বলেছেন শাহ?
সিউড়ির জনসভায় শাহের প্রশ্ন, 'বাংলায় রামনবমীর শোভাযাত্রা কেন বেরোবে না? তৃণমূলের তোষণের রাজনীতির জন্যই অশান্তি হয়েছে।' এদিন রাজ্য়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তৃণমূলকে নিশানা করেন তিনি। বলেন, 'বীরভূমে এনআইএ ৮০ হাজারের বেশি ডিটোনেটর বাজেয়াপ্ত করেছে। এনআইএ এত বিস্ফোরক উদ্ধার না করলে প্রচুর মানুষের প্রাণ যেত।' বীরভূমে দাঁড়িয়েই তাঁর অভিযোগ, ওই জেলায় আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতেই শেষ নয়। জনতার কাছে তাঁর আর্জি, '২০২৪-এ ৩৫টি আসন দিন, ২০২৫-র আগেই সরকার পড়ে যাবে।' একই সঙ্গে দুর্নীতি-প্রশ্নেও তৃণমূলকে তীব্র আক্রমণ শানান তিনি। 

আর যা বললেন...
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের মনে করালেন, 'তৃণমূলের একের পর এক নেতা এখন জেলের গরাদের পিছনে। দিদির দাদাগিরির জন্যেই একের পর এক তৃণমূল নেতা জেলে।' সঙ্গে সংযোজন, 'দিদি-ভাইপোর জুটিকে হারানোর এখন একটাই রাস্তা। বিজেপি।' শাহের কথায়, 'চাকরি চুরি হচ্ছে, মোদিজি জেলে পাঠালেই বলে অত্যাচার হচ্ছে। যারা দুর্নীতিগ্রস্ত, তাদের তো জেলে পাঠাতেই হবে। দিদি আর ভাইপো, আপনারা যা খুশি করে নিন, বিজেপির লড়াই থামবে না। বাংলার যুবকদের চাকরি নিয়ে দুর্নীতি করা চলবে না।' তাঁর দাবি, প্রধানমন্ত্রী চাল পাঠালেও মুখ্যমন্ত্রী নিজেদের ছবি-পোস্টার লাগাচ্ছেন। শাহের কথায়, 'কলকাতা মেট্রোর জন্যও হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার।' কিন্তু বিজেপি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'হিটলারের মতো শাসন' সহ্য করবে না, সেটিও স্পষ্ট বুঝিয়েছেন তিনি।  বাংলাকে সন্ত্রাস ও অনুপ্রবেশমুক্ত করার জন্যও গেরুয়াশিবিরের উপর আস্থা রাখতে আহ্বান জানান শাহ। প্রসঙ্গত, লোকসভা ভোটের (LokSabha Election 2024) আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। গত ১২ তারিখ কালিয়াগঞ্জের সভায় ঝড় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে চ্যালেঞ্জ ছুঁড়ে সেদিন তিনি বলেছিলেন, 'রায়গঞ্জ, কালিয়াগঞ্জ মিলে লোকসভায় দেড় লক্ষ বেশি ভোট পাব।' এদিন শাহ বলেন, 'বিধানসভায় বিজেপিকে ৭৭টি আসন জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা। ২০২৪-এ নরেন্দ্র মোদিকেই ফের প্রধানমন্ত্রী করতে হবে। ২০২৪-এর লোকসভা ভোটে ৩৫টিরও বেশি আসনে জেতান', বলে আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget