এক্সপ্লোর

Amit Shah: অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে

Amit Shah Meeting: ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে।

কলকাতা: অমিত শাহর (Amit Shah) সভার সূচিবদল। সিউড়ির সভা সেরে সোজা কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineshwar)। আজ বেলা বারোটা কুড়ি নাগাদ অন্ডাল এয়ারপোর্টে নামবেন অমিত শাহ। এরপর, দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে আসবেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন।

সূচিবদল: আজ, বেলা ২ টোয় সিউড়িতে অমিত শাহর জনসভা। এরপর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

রোদে পুড়ছে বঙ্গ। ৪১ ডিগ্রি পার করেছে লাল মাটির জেলা বীরভূমের তাপমাত্রা। সেই গরমকেও ছাপিয়ে যাচ্ছে কেষ্ট-ভূমের রাজনৈতিক উত্তাপ। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর, দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায়, কেষ্ট-ভূমে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও। শুক্রবার, চৈত্র সংক্রান্তিতে বীরভূমের সিউড়িতে সভা করবেন অমিত শাহ।  এর এক দিন পর, রবিবার, ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম।

এনিয়ে, সপ্তাহান্তে উত্তাপ বাড়ছে বীরভূমের। সিউড়ির বেণিমাধব হাইস্কুলের এই মাঠে শুক্রবার, দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার, জন্য ৪২ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া এবং ১৫ ফুট উচ্চতার মঞ্চ তৈরি করা হয়েছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়। মঞ্চের একদম সামনে থাকবে NGS কম্যান্ডোরা। তারপর, থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একদম শেষে থাকবেন রাজ্য পুলিশের কর্মীরা।

একনজরে শাহি সফর: 

দুপুর ১২:২০
অন্ডাল এয়ারপোর্টে নামবেন অমিত শাহ

দুপুর ১২:৪৫
হেলিকপ্টারে পৌঁছবেন সিউড়ি

দুপুর ১
সিউড়ি সার্কিট হাউসে মধ্য়াহ্নভোজ

দুপুর ২
সিউড়িতে জনসভা

দুপুর ৩:০৫
সিউড়িতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন

বিকেল ৪:০৫
হেলিকপ্টারে কলকাতার উদ্দেশে পাড়ি

বিকেল ৫:১০
কলকাতা বিমানবন্দরে নেমে গন্তব্য় দক্ষিণেশ্বর

সন্ধে ৭
নিউটাউনের হোটেলে দলীয় বৈঠক

শনিবার
সকাল ১১:৩০
কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা

আরও পড়ুন: Kolkata Accident: শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্য়ু ২ বাইক আরোহীর

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget