এক্সপ্লোর

Birbhum News:সিউড়ি হত্যাকাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত

Murder Accused Arrest:সিউড়ি হত্যাকাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। ধৃতের নাম ধমহম্মদ ইমরান।  সিউড়ির চুড়িপাড়ায় বাসিন্দা তিনি, জানিয়েছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সিউড়ি হত্যাকাণ্ডে ( Suri Brutal Life Taking Incident) গ্রেফতার অন্যতম অভিযুক্ত। ধৃতের নাম ধমহম্মদ ইমরান।  সিউড়ির চুড়িপাড়ায় বাসিন্দা সে, জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, খুনের সময় ঘটনাস্থলে বাইক নিয়ে হাজির ছিল ইমরান। তবে এখনও অধরা মূল অভিযুক্ত। গত শুক্রবার রাতে রাস্তায় দাঁড় করিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে। সেই ঘটনাতেই গ্রেফতার মহম্মদ ইমরান।   

যা জানা গেল...
সিউড়ি পুলিশ গত কাল রাতে অন্যতম মূল অভিযুক্ত মহম্মদ ইমরানকে গ্রেফতার করে। তদন্তকারীদের বক্তব্য, এই মহম্মদ ইমরানই বাইক চালাচ্ছিল। তাঁর বাইকের পিছনের আসনে বসেছিল মূল অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, সিউড়ি স্টেশন লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ইমরানকে। সম্ভবত কলকাতায় পালানোর চেষ্টা করছিল সে। তার আগেই গ্রেফতার করা হয় ইমরানকে। তাকে জেরা করে মূল অভিযুক্তের নাম জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম শেখ মুবারক। এই অভিযুক্তের খোঁজে গোটা জেলা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে প্রথমে মারধর করা হয়। তার পর ইমরান বাইক নিয়ে বেরিয়ে গেলেও মুবারক সেখানে ছিল। সে-ই পাথর দিয়ে লাগাতার আঘাত করে যুবককে। 

কী ঘটেছিল?
গত কাল অর্থাৎ লক্ষ্মীপুজোর দিন সকালে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের উপর এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ হলে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশ জানিয়েছিল, দেহটির পাশ থেকে রক্তমাখা পাথর উদ্ধার হয়েছে। একই সঙ্গে সিসি ক্যামেরায় হাড়হিম করা খুনের ছবি ধরা পড়ে। পুলিশ জানতে পারে, নিহত যুবককে প্রথমে মারধর করা হয়েছিল। তাঁর উপর দেদার লাথি-ঘুসি চলে। এরপর মৃৃত্যু নিশ্চিত করতে ৩২ বছরের যুবকের মাথায় বার দশেক পাথর দিয়ে আঘাত করা হয়। মাত্র ৩ মিনিটের 'অপারেশন' শেষ করে বাইকে চড়ে পালিয়ে যায় দুই আততায়ী। গত ৬ মাসে সিউড়িতে প্রকাশ্যে ব্যাঙ্ক ডাকাতি এবং একের পর এক চুরির ঘটনা ঘটেছে। এবার খুন। যে শহরে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের বাস, সেখানকার নিরাপত্তার এই কী হাল? গত কালকের ঘটনার পর প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। তার পরই এদিনের গ্রেফতারি। কিন্তু মূল অভিযুক্তকে এখনও কেন গ্রেফতার করা গেল না? কোথায় সে? জানতে চান স্থানীয়রা।

 

আরও পড়ুন:হেমন্তের পরশে তাপমাত্রা কমবে বীরভূমে, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget