এক্সপ্লোর

Birbhum : এক দশক আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি, শতাব্দীকে কাছে পেয়ে অভিযোগ গ্রামবাসীর

Sainthia : প্রায় এক দশক আগে সাংসদ হওয়ার পর সাঁইথিয়া ব্লকের দেওয়াশ গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন শতাব্দী রায়

ভাস্কর মুখোপাধ্যায়, সাঁইথিয়া : প্রায় এক দশক আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের (TMC MP Satabdi Roy) কাছে আজ এই অভিযোগ জানালেন গ্রামবাসী। অন্যদিকে, গ্রামবাসী অভিযোগ জানানোর সময় দলীয় নেতৃত্ব পাশে না থাকায় ক্ষোভ প্রকাশ করেন শতাব্দী।

গ্রামের স্কুলে যাওয়ার রাস্তা পাকা হবে। নিকাশি নালা হবে। প্রায় এক দশক আগে সাংসদ হওয়ার পর সাঁইথিয়া ব্লকের (Sainthia Block) দেওয়াশ গ্রামে এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন শতাব্দী রায়। কিন্তু, তারপর আজ গ্রামে এলেন সাংসদ। সাংসদের দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। তাই আজ সাংসদকে কাছে পেয়ে সেই অভিযোগ জানান তাঁরা।

অন্যদিকে, ফুলুর পঞ্চায়েতর সদস্য রঞ্জিত বাগদি দাবি করেন, গ্রামবাসী মিথ্যা কথা বলছেন। সাংসদ শতাব্দীও দাবি করছেন, প্রতিশ্রুতি দিইনি। গ্রামবাসী বলেছেন। আমি যতটা সম্ভব করব। 

এদিকে গ্রামবাসী যখন অভাব অভিযোগ জানাচ্ছেন তখন কেন পঞ্চায়েত সদস্য বা তৃণমূল নেতারা পাশে থাকছেন না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শতাব্দী রায়।

অসন্তোষের মুখে আগেও-

দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যোগ দিয়ে একাধিকবার ক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী। গত ফেব্রুয়ারি মাসেও ক্ষোভের মুখে পড়েন। 'জল নেই, আবাস যোজনার বাড়ি নেই, মেলেনি শৌচাগার', খয়রাশোলের পর মহম্মদবাজারে অসন্তোষের মুখে পড়েন শতাব্দী (Satabdi Roy)। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীর অসন্তোষের মুখে পড়েন তৃণমূল সাংসদ। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ ওঠে। 'জেলার উন্নয়ন বৈঠকে ৯৯ শতাংশ শৌচাগার তৈরির রিপোর্ট পেশ হয়েছে', তার পরেও কেন কাজ হয়নি, খোঁজ নেব, বলেন জানান শতাব্দী।

মহম্মদবাজারে মহিলারা সাংসদকে ক্ষোভ জানিয়ে বলেন,' কেন গ্রামের সব বাড়িতে শৌচাগার হয়নি? কেন প্রকৃত প্রাপকরা আবাস যোজনায়  বাড়ি পাননি? কেনই বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা ?' এমনই প্রশ্ন তুলে সরব হন গ্রামবাসী। 

প্রসঙ্গত, বীরভূমে এর আগে  দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পড়ে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা।  

আরও পড়ুন ; 'জল নেই, আবাস যোজনার বাড়ি নেই, মেলেনি শৌচাগার', মহম্মদবাজারে অসন্তোষের মুখে শতাব্দী

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget