এক্সপ্লোর

Birbhum: 'জল নেই, আবাস যোজনার বাড়ি নেই, মেলেনি শৌচাগার', মহম্মদবাজারে অসন্তোষের মুখে শতাব্দী

Birbhum News: মিলল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ। 'জেলার উন্নয়ন বৈঠকে ৯৯ শতাংশ শৌচাগার তৈরির রিপোর্ট পেশ হয়েছে', তার পরেও কেন কাজ হয়নি, খোঁজ নেব, বললেন শতাব্দী। 

বীরভূম: 'জল নেই, আবাস যোজনার বাড়ি নেই, মেলেনি শৌচাগার', খয়রাশোলের পর এবার মহম্মদবাজারে অসন্তোষের মুখে শতাব্দী (Satabdi Roy)। দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের অসন্তোষের মুখে তৃণমূল সাংসদ। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ। 'জেলার উন্নয়ন বৈঠকে ৯৯ শতাংশ শৌচাগার তৈরির রিপোর্ট পেশ হয়েছে', তার পরেও কেন কাজ হয়নি, খোঁজ নেব, বললেন শতাব্দী। 

সোমবার আবার নিজের সংসদীয় এলাকায় ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। তিনি মহম্মদবাজারে 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানেই মহিলারা সাংসদকে ক্ষোভ জানিয়ে বলেন,' কেন গ্রামের সব বাড়িতে শৌচাগার হয়নি? কেন প্রকৃত প্রাপকরা আবাস যোজনায়  বাড়ি পাননি? কেনই বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন তারা ?' এমনই প্রশ্ন তুলে সরব হন গ্রামবাসীরা। সাংসদ শতাব্দী রায় বলেন, 'জেলার উন্নয়ন বৈঠকে ৯৯ শতাংশ শৌচাগার তৈরির রিপোর্ট রয়েছে। তারপরও কেন এখানে হয়নি ? আমি খোঁজ নেব।'

 প্রসঙ্গত, বীরভূমে এর আগেও  দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়। সিউড়ির কৈখি গ্রামে তাঁর গাড়ি আটকে রাস্তা, পানীয় জল নিয়ে অভিযোগ করেন এক বৃদ্ধা। পড়ে গ্রামে গেলে সেখানেও রাস্তা, নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা। অন্যদিকে, আবার সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। তাঁদের অভিযোগ, স্থানীয় খেলার মাঠ বিক্রি করে দিয়েছেন পঞ্চায়েত প্রধান, আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য কাটমানি নেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। 

আরও পড়ুন, মাধ্যমিকের মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষায় প্রভাব পড়তে পারে: বিচারপতি বিশ্বজিৎ বসু

এর আগেও জেলায় জেলায় ক্ষোভের মুখে পড়েছিলেন দিদির দূতেরা। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ, কেউই বাদ যাননি ক্ষোভ থেকে। এর আগেও এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়েন শতাব্দী। ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন দিদির দূত, তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা। জানুয়ারি মাসের ১৩ তারিখে তুমুল ক্ষোভ-বিক্ষোভের মুখোমুখি হতে হয় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। তারপর দলীয় কর্মীর বাড়িতে খেতে বসেও না খেয়ে উঠে যাওয়া নিয়ে বাধে বিতর্ক। রামপুরহাটের বিষ্ণুপুর গ্রামে, জনসংযোগে যান তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেখানে তাঁকে দেখেই রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। শুধু সেখানেই নয়, জানুয়ারিতে  রামপুরহাট, নলহাটির পর মহম্মদবাজারেও দিদির দূত কর্মসূচিতে গিয়ে, বীরভূমে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। 

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget