এক্সপ্লোর

Visva-Bharati: আন্দোলন অব্যাহত, হস্টেল খোলার জন্য কমিটি গঠন বিশ্বভারতীর

টিশার্টের বুকে লেখা, বিদ্যুতের বাড়লে তেজ, কমিয়ে দাও ভোল্টেজ। নীচে হ্যাশট্যাগ দিয়ে লেখা, সেভ বিশ্বভারতী। বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলনে নতুন চমক নিয়ে হাজির এই টিশার্ট। 

আবীর ইসলাম, বীরভূম: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva-Bharati University) বিক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘাত চলছেই। তিন দফা দাবিতে অনড় থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, পরিস্থিতি যাচাই করে হস্টেল খোলার জন্য রেজিস্ট্রারের নেতৃত্বে কমিটি গঠন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

টিশার্টের বুকে লেখা, বিদ্যুতের বাড়লে তেজ, কমিয়ে দাও ভোল্টেজ। নীচে হ্যাশট্যাগ দিয়ে লেখা, সেভ বিশ্বভারতী। বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলনে নতুন চমক নিয়ে হাজির এই টিশার্ট। 

টিশার্টে যে বিদ্যুতের তেজের কথা বলা হয়েছে, তিনি হলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে একনায়ক তকমা দিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে তৎপর বিক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) বিক্ষোভকারী পড়ুয়া শুভ নাথের কথায়, উপাচার্য যেভাবে পুলিশ ঢুকিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি নষ্ট করছে তাতে বোঝা যাচ্ছে তেজ বেড়ে গিয়েছে। ভোল্টেজ কমাতে আন্দোলনে নতুন চমক টিশার্ট। উপাচার্য বনাম বিক্ষুব্ধ পড়ুয়া। বসন্তের শান্তিনিকেতনে বিশ্বভারতী জুড়ে যেন সংঘাতের বজ্র নির্ঘোষ।

বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে ঢুকে রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিককে ঘেরাওমুক্ত করেছিল পুলিশ। তারপর থেকে উপাচার্যের প্রতি বিক্ষুব্ধ পড়ুয়াদের অসন্তোষ আরও তীব্র চেহারা নিয়েছে। উপাচার্যের বিরোধিতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হয়েছে দেওয়াল লিখন। 

অবিলম্বে হস্টেল খুলতে হবে। বিশ্বভারতীর দশম ও দ্বাদশের পরীক্ষা পিছোতে হবে এবং সব পরীক্ষা অনলাইনে নিতে হবে। এই তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন করছেন পড়ুয়াদের একাংশ। গত সোমবার থেকে সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

উল্লেখ্য, গতকাল রাতে ক্যাম্পাসে ঢুকল পুলিশ। চারদিন পর পুলিশি প্রহরায় দফতর থেকে বেরোলেন রেজিস্ট্রার আশিস আগরওয়াল। পুলিশের ঘেরাটোপে বেরোলেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষও।

শুক্রবার সকালেও বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের বাইরে দুই মহিলা-সহ ৯ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়। কিন্তু ক্যাম্পাসে পুলিশ কেন, এই প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। 

বিশ্বভারতীর এক বিক্ষোভকারী পড়ুয়া বলেছেন, ‘আমরা আমাদের দাবিতে অনড়। হস্টেল খুলতে হবে। রেজিস্ট্রার মিথ্যে অভিযোগ করছেন।’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget