এক্সপ্লোর

Viswa Bharati: বিশ্বভারতীর সাসপেন্ড হওয়া তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বরখাস্ত করল কর্তৃপক্ষ

প্রাথমিকভাবে ৩ জন ছাত্রছাত্রীকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই সময়সীমা আরও বাড়িয়ে  তিনমাস করা হয়েছিল।

গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: ফের বিতর্কে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার সাসপেন্ডে হওয়া তিন ছাত্রকে তিন বছরের জন্য বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থনীতি বিভাগে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ৩ জন ছাত্রছাত্রীকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁদেরকে নোটিশ দিয়ে তিন বছরের জন্য বরখাস্ত করা হল।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ৩ জন ছাত্রছাত্রীকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই সময়সীমা আরও বাড়িয়ে  তিনমাস করা হয়েছিল। পরবর্তীতে আরও তিন মাস করা হয়। অর্থাৎ মোট ৯ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এবার সেই সাসপেনশন মেয়াদ চলাকালীনই তিন বছরের জন্য বরখাস্ত করা হলো তিন ছাত্রছাত্রীকে।

তিন পড়ুয়া হলেন- রূপা চক্রবর্তী, ফাল্গুনী পান এবং সোমনাথ সৌ। এঁদের  নোটিশ পাঠিয়ে বরখাস্তের কথা জানানো হয়েছে। তবে, চিঠিতে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।২৭ অগস্ট বেলা দেড়টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে এই আবেদন জানানো যাবে বলে জানান হয়েছে। এই সময়সীমার মধ্যে নিজেদের নির্দোষ প্রমাণ করার সাপেক্ষে কোনও আবেদন না করলে তিন বছরের বরখাস্ত থাকার ওই নির্দেশই বহাল থাকবে।  

আরও পড়ুন, বিশ্বভারতীতে উপাসনা গৃহের সামনে তৃণমূলের রাখি অনুষ্ঠান, অনুব্রতের কথা মেনেই কাজ

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এই তিন পড়ুয়ার অভিযোগ, উপাচার্য চেয়ারে অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে রবীন্দ্রনাথের কর্মভূমি সাধের শান্তিনিকেতনে। উপাচার্য আসনের ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছেন। ই তিন ছাত্র ছাত্রী বিশ্বভারতীর নানান আন্দোলনের মুখ ছিল। আর সেই কারণেই তাঁদেরকে বরখাস্ত করা হয়েছে বলেই সকলের অনুমান। 

সূত্রের খবর, তিন পড়ুয়াকে বরখাস্ত করার পাশাপাশি পীযুষ ঘোষ এবং অরণি চক্রবর্তী নামে দুই অধ্যাপককেও সাসপেন্ড করেছে বিশ্বভারতী। এই দুই অধ্যাপকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল। উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই দু’জন।

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget