এক্সপ্লোর

BJP : 'ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন...', তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কমিশনে বিজেপি

TMC MLA's Comment : বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্কের

কলকাতা : বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক (TMC MLA) খোকন দাসের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। ভোটার লিস্টে শুধু তৃণমূল সমর্থকদেরই নাম তুলুন! এই সংক্রান্ত হুমকি-ভিডিও দিয়ে সিইও দফতরে অভিযোগ দায়ের করল গেরুয়া শিবির।

বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এফআইআর হবে। আর এফআইআর হলে, পুলিশ ঠিক কাজ করলে ধরা পড়বে। ওঁর কথার সঙ্গে সঙ্গে ডিইও, ইআরও লেভেলের অফিসারদের তরফে অসহযোগিতা শুরু হয়ে গেছে।  

সম্প্রতি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, 'আমরা চাই, আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার লিস্ট হবে। আমরা চাই বলেই, কাল যে বিজেপির লোকগুলো এসেছে, তাঁর বাড়ির তুলে দেব, এটা কিন্তু ভুল করবেন না। ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার। যাঁরা আমাদের পরিবারের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন।' তিনি আরও বলেন, 'নতুন লোক তো আসছেই। নতুন লোক মানে তো বুঝতে পারছেন, সব বাংলাদেশের লোক আসছে। তাঁদের ভোট আমরা বেশি তুলতে গেলে আরও ক্ষতি। কারণ তাঁরা তো বেশি হিন্দু হিন্দু করে বেশিটাই ভোট দিয়ে দেয় বিজেপিকে। তাই ভোটটা যেই তুলবেন, সে নতুন লোক আসছে, যারা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবে, তাঁদেরই চেষ্টা করবেন।'  

মুখ্যমন্ত্রীর বার্তা :

যদিও গত ১০ নভেম্বর, প্রশাসনিক সভা থেকে ভোটার লিস্টে নাম তোলা নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি বলেছিলেন, 'সবাই যাঁরা ভোটার লিস্টের কাজে আছেন, আমি রিকোয়েস্ট করব সবার নামটা তুলবেন। ১৮ বছর বয়স যাদের হচ্ছে বা হতে যাচ্ছে, তাদের নামগুলো তুলবেন ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কারও নাম দয়া করে অন্য ধর্মের লোক বলে বাদ দেবেন না। একটা চক্রান্ত চলছে।' এবার তাঁর দলেরই এক বিধায়ক এমন মন্তব্য করায় কার্যত শোরগোল পড়েছে।

প্রসঙ্গত, এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি নিয়ে বিতর্ক হয়েছে। কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্য নিয়েও জলঘোলা হয়েছে। এবার বিতর্ক শুরু আর এক তৃণমূল বিধায়ককে নিয়ে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের তিন বিধায়কের তিন ধরণের হুঁশিয়ারি-সতর্কবার্তা এবং ভবিষ্যদ্বাণীই। ফের একই প্রশ্ন তুলে দিল, পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হবে সেই প্রশ্ন। 

আরও পড়ুন ; 'ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার', বিধায়কের মন্তব্য ঘিরে তরজা

সেরা শিরোনাম

North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget