এক্সপ্লোর

Voter List: 'ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার', বিধায়কের মন্তব্য ঘিরে তরজা

Purba Bardhaman: বিরোধীদের অভিযোগ, ভোটার লিস্টকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। যদিও বিরোধীদের এই অভিযোগকে আমলই দিতে চায়নি তৃণমূল শিবির।

কমলকৃষ্ণ দে, শিবাশিস মৌলিক, কলকাতা ও পূর্ব বর্ধমান: ফের বিতর্কিত মন্তব্য। অভিযোগের তির শাসক দলের বিধায়কের দিকে। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। ভোটার লিস্টে শুধু তৃণমূল সমর্থকদেরই নাম তুলুন! বিজেপির লোকদের তুলবেন না! বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্কের। বিরোধীদের অভিযোগ, ভোটার লিস্টকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। যদিও বিরোধীদের এই অভিযোগকে আমলই দিতে চায়নি তৃণমূল শিবির।

এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হুঁশিয়ারি নিয়ে বিতর্ক হয়েছে। কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্য নিয়েও জলঘোলা হয়েছে। এবার বিতর্ক শুরু আর এক তৃণমূল বিধায়ককে নিয়ে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের তিন বিধায়কের তিন ধরণের হুঁশিয়ারি-সতর্কবার্তা এবং ভবিষ্যদ্বাণীই। ফের একই প্রশ্ন তুলে দিল, পঞ্চায়েত ভোট কতটা শান্তিপূর্ণ হবে সেই প্রশ্ন। সব ঠিক থাকলে বছর ঘুরলেই পঞ্চায়েত ভোটের তোড়জোড় শুরু হয়ে যাবে। তারপর ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে ভোটার লিস্টে নাম তোলার কাজ শুরু হয়েছে। আর এই প্রেক্ষাপটেই শুধু তৃণমূলের সমর্থকদেরই নাম ভোটার লিস্টে তোলার পরামর্শ দিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। 

কী বলেছেন বিধায়ক:
বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, 'আমরা চাই, আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার লিস্ট হবে। আমরা চাই বলেই, কাল যে বিজেপির লোকগুলো এসেছে, তাঁর বাড়ির তুলে দেব, এটা কিন্তু ভুল করবেন না। ভোটার লিস্টে নামটা তাঁদেরই তুলবেন, যাঁরা আমাদের পরিবার। যাঁরা আমাদের পরিবারের দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন।' তিনি আরও বলেন, 'নতুন লোক তো আসছেই। নতুন লোক মানে তো বুঝতে পারছেন, সব বাংলাদেশের লোক
 আসছে। তাঁদের ভোট আমরা বেশি তুলতে গেলে আরও ক্ষতি। কারণ তাঁরা তো বেশি হিন্দু হিন্দু করে বেশিটাই ভোট দিয়ে দেয় বিজেপিকে। তাই ভোটটা যেই তুলবেন, সে নতুন লোক আসছে, যারা আমাদের দলের সঙ্গে যুক্ত থাকবে, তাঁদেরই চেষ্টা করবেন।' এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি।

মুখ্যমন্ত্রীর বার্তা:
গত ১০ নভেম্বর, প্রশাসনিক সভা থেকে ভোটার লিস্টে নাম তোলা নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন তিনি বলেছিলেন, 'সবাই যাঁরা ভোটার লিস্টের কাজে আছেন, আমি রিকোয়েস্ট করব সবার নামটা তুলবেন। ১৮ বছর বয়স যাদের হচ্ছে বা হতে যাচ্ছে, তাদের নামগুলো তুলবেন ইলেকশন কমিশনের নিয়ম মেনে। কারও নাম দয়া করে অন্য ধর্মের লোক বলে বাদ দেবেন না। একটা চক্রান্ত চলছে।' এবার তাঁর দলেরই এক বিধায়ক এমন মন্তব্য করায় কার্যত শোরগোল পড়েছে।

বিজেপির তোপ:
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রী ছিক না কি খোকন দাস ঠিক। অর্থাৎ কোনটা লুকনো এজেন্ডা, কোন এজেন্ডা সেটা মানুষ ঠিক করবে। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে কারচুপি করছে এবং করে চলেছে এটাই তার প্রমাণ।'

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভোটার তালিকা তৈরি মনোনয়ন পেশ এবং তারপরে ভোট দান। নির্বাচনের এই তিন অঙ্গের মধ্যে যদি একটিও বিঘ্নিত হয়, তাহলেই কিন্তু প্রশ্ন সুষ্ঠু ও অবাধ ভোট নিয়েই প্রশ্ন উঠবে।

আরও পড়ুন:  'এখানে বিজেপি প্রার্থী দিলে, শাস্তি হবে আমার নেতাদের', উদয়নের নতুন হুঁশিয়ারি

 

সেরা শিরোনাম

Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget