এক্সপ্লোর
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
BJP on extortion: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, কড়া বার্তা অর্জুন সিংয়ের। তোলাবাজি বন্ধে হুঁশিয়ারি জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমারেরও।

তোলাবাজি নিয়ে কড়া বার্তা বিজেপি বিধায়কদের
Source : নিজস্ব
কলকাতা: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, কড়া বার্তা অর্জুন সিংয়েরও (Arjun Singh)। 'যাঁরা তোলাবাজি করছেন, দলের ক্ষতি করছেন। তোলাবাজি করলে দল তাঁদের বহিষ্কার করবে', হুঁশিয়ারি নোয়াপাড়ার বিজেপি বিধায়ক ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের।
তোলাবাজি বন্ধে হুঁশিয়ারি জগদ্দলের বিজেপি বিধায়কের। 'আমাদের দলে ৪ মে-র পর অনেক লোক ঢুকে পড়েছে। তোলাবাজি, জবরদখল, সাট্টার ঠেক চালানোর ঘটনা ঘটেছে। আমরা অনেক ক্ষেত্রে আটকেছি, কোনও তোলাবাজি চলবে না। তোলাবাজির অভিযোগ উঠলে FIR দায়ের করুন' , তোলাবাজি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বিজেপি বিধায়ক রাজেশ কুমারের (Rajesh Kumar)।
আরও পড়ুন
Advertisement

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion






















