এক্সপ্লোর

Jalpaiguri News: মেয়ের সঙ্গে দেখা করার কথা বলে কোথায় বিজেপির বুথ সভাপতি? চাঞ্চল্য ময়নাগুড়িতে

BJP Booth President Gets Missing: রহস্যজনক ভাবে নিখোঁজ বিজেপির বুথ সভাপতি। ময়নাগুড়ির দোমহনির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। নিখোঁজ বুথ সভাপতির নাম জগদীশ রায়। শনিবার দুপুরে দায়ের হল অভিযোগ।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রহস্যজনক (mystery) ভাবে নিখোঁজ (missing) বিজেপির (BJP) বুথ সভাপতি (booth president)। ময়নাগুড়ির (maynaguri) দোমহনির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। নিখোঁজ বুথ সভাপতির নাম জগদীশ রায়। শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় জগদীশ রায়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় নিরুদ্দেশ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন তাঁর ভাই মঙ্গলু রায়।

কী ঘটেছিল?
ময়নাগুড়ির দোমহনি ১৬/৪৯ বুথের সভাপতি জগদীশ রায়ের মেয়ে লাটাগুড়িতে থাকেন। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার মেয়ের সঙ্গে দেখা করবেন বলে বেরিয়েঠিলেন জগদীশ। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও লাটাগুড়ি পৌঁছননি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকজন। জগদীশ যেখানে যেতে পারেন, সেই সমস্ত জায়গায় গত দুদিন ধরে খোঁজখবর করেন পরিজনরা। কিন্তু হদিস মেলেনি। অবশেষে শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। ঘটনার নেপথ্যে তৃনমূলের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিন পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুলি থানার পুলিশ। ঘটনাচক্রে, গত দেড় দিন ধরে নিখোঁজ বীরভূমের নানুরের তৃণমূল বুথ সভাপতিও।

কী ঘটেছে বীরভূমে?
প্রায় দেড়দিন পার। এখনও নিখোঁজ নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ বাবুলাল। ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে এদিন নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতার পরিবার ও গ্রামবাসী। পুলিশ সঠিক তদন্ত করছে না বলে তৃণমূল নেতার পরিবারের অভিযোগ। এখনও হদিশ নেই বীরভূমের নানুরের তৃণমূল নেতার। কোথায় গেলেন? কী ঘটল? চরম দুশ্চিন্তায় একশেষ পরিবার। শুক্রবার বিকেল প্রায় ৪টে। বাইক নিয়ে বাড়ি থেকে বের হন, বীরভূমের নানুরের সিধাইয়ের তৃণমূলের বুথ সভাপতি শেখ বাবুলাল। তারপর থেকেই তাঁর আর খোঁজ নেই। তৃণমূল নেতার স্ত্রী’র দাবি, রাত ৮টা নাগাদ, তিনি স্বামীর মোবাইলে ফোন করেন। কিন্তু ফোন বেজে বেজে কেটে যায়। রাত ১০টা নাগাদ, পুলিশ ফোন করে জানায় সিধাই থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে বাঁশপাড়ার কাছে, টিকুড়ি মোড়ে রাস্তার পাশে উদ্ধার হয়েছে তৃণমূল নেতার মোবাইল ফোন ও বাইক। নিখোঁজ তৃণমূল নেতা স্ত্রী বাদামি বিবি বলেন, বাইক নিয়ে বের হয়। আর খোঁজ পাইনি। পুলিশ ফোন করে বলল নম্বরটা কার। বললাম। বলল, এর মোবাইল ফোন আর বাইক পড়ে। যদিও নিখোঁজ তৃণমূল নেতার বোন ডলি বিবি বলেন, দাদার তো শত্রু নেই। কী হল বুঝতে পারছি না। তবে কি অপহৃত হয়েছেন ওই তৃণমূল নেতা ? না অন্য কোনও রহস্য ? শনিবার নানুর থানায় নিখোঁজ ডায়েরি করে তৃণমূল নেতার পরিবার। তদন্তে নেমেছে পুলিশ।
কার্যত এক প্রশ্ন দানা বাঁধছে জলপাইগুড়িতে বিজেপি বুথ সভাপতির অন্তর্ধান নিয়েও।

আরও পড়ুন:নৈহাটির শিবদাসপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু !

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget